বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৯:৪৪ পিএম


বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী রোববার (৯ নভেম্বর) ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। যা ৩০ নভেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণার মাধ্যমে শেষ হবে।

বর্তমানে বিওএর সভাপতির দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নতুন নির্বাহী কমিটি গঠিত হবে সভাপতি, পাঁচ সহসভাপতি, মহাসচিব, তিন উপমহাসচিব, কোষাধ্যক্ষ এবং ২৬ জন নির্বাহী সদস্য নিয়ে। নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এম সালেহীন।

ঘোষিত তপশিল অনুযায়ী-

১২ নভেম্বর: খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ

১৩ নভেম্বর: আপত্তির শুনানি ও নিষ্পত্তি

১৫ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

১৬–১৭ নভেম্বর: মনোনয়নপত্র সংগ্রহ

১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল

১৯ নভেম্বর: যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ

২০ নভেম্বর: বাতিল মনোনয়নের শুনানি ও নিষ্পত্তি

২১ নভেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার

২৩ নভেম্বর: প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ

৩০ নভেম্বর: সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও বিকেল ৪টা ৩০ মিনিটে ফলাফল ঘোষণা।

আরও পড়ুন

এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করবে পরবর্তী মেয়াদের নতুন নেতৃত্ব, যারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে দায়িত্ব পালন করবেন আগামী চার বছর।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission