অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ: আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০৫:০৮ পিএম


অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ: আসিফ
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ আকবর। ছবি: সংগৃহীত

সম্প্রতি জাহানারা আলম বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন ।

বিজ্ঞাপন

তার আগে কাউকে দোষী বলতে চান না বাংলাদেশ জনপ্রিয় সংগীত শিল্পী ও  বিসিবি পরিচালক আসিফ আকবর। তার মতে, অপরাধ প্রমানীত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও একটা অপরাধ।

আরও পড়ুন

রোববার (৯ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটাও অপরাধ। তো বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত ১৫ দিন। ১৫ দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করব।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স নিয়ে আসিফ বলেন, আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এ সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে।

তিনি আরও বলেন, যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন দেড় মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে, সেগুলো যেন আমরা আর ক্যারি না করি। আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দেই আমরা। সেই চেষ্টা করে যাচ্ছি।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission