ঢাকায় আসতে দেরি হচ্ছে হামজার, ঘটনা কী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০১:০৯ পিএম


ঢাকায় আসতে দেরি হচ্ছে হামজার, ঘটনা কী
হামজা চৌধুরী।ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য হামজা দেওয়ান চৌধুরীর সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় আসার কথা ছিল। তবে ফ্লাইট মিস হওয়ার কারণে তার আসার সময় পাঁচ ঘণ্টা দেরি হয়ে বিকেল ৫টায় নির্ধারিত হয়েছে।  

বিজ্ঞাপন

বাফুফে থেকে তাকে ঢাকায় আসার জন্য টিকিট দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে প্রথম ফ্লাইট ধরতে পারেননি হামজা। পরে নিজেই নতুন টিকিট করে নতুন ফ্লাইটে ওঠায় এই বিলম্ব ঘটেছে।

হামজা এশিয়ান কাপ বাছাইয়ের মার্চ উইন্ডো থেকে জাতীয় দলের হয়ে খেলছেন। জুন ও অক্টোবরের উইন্ডোতেও অংশ নিয়ে দুপুরে ঢাকায় এসে বিকেলে অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন।

বিজ্ঞাপন

সামিত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় আসবেন। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচের আগে তিনি একদিন অনুশীলনের সুযোগ পাবেন। কোচ সামিতকে নেপাল ম্যাচে কতটা সময় মাঠে রাখেন সেটাই এখন দেখার বিষয়।  

আরও পড়ুন

জাতীয় ফুটবল দলে আজ হামজার আগমনের কারণে কোনো অনুশীলন সেশন নেই।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission