আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০১:৪০ পিএম


আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেন বিসিবি সভাপতি
আমিনুল ইসলাম।ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক অনুষ্ঠানে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। চার দিন পর অবশেষে বাফুফের সেই চিঠির জবাব দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের বক্তব্য সম্পর্কে বিসিবির অবস্থান পরিষ্কার করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে দেওয়া বক্তব্য তিনি কাউন্সিলর হিসেবে দিয়েছেন, বিসিবির পরিচালক হিসেবে নয়। দীর্ঘদিনের জেলা পর্যায়ের অব্যবস্থাপনা ও হতাশা থেকেই ব্যক্তিগত ক্ষোভে ওই মন্তব্য করেছিলেন বলে ধারণা প্রকাশ করেন বিসিবি সভাপতি। 

বক্তব্যটি সম্পূর্ণ ব্যক্তিগত ছিল বলে জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না।

বিজ্ঞাপন

ফুটবলারদের নিয়ে সরাসরি নেতিবাচক মন্তব্যে আসিফকে ক্ষমা চাওয়ার দাবি জানায় সোনালী অতীত ক্লাবসহ সাবেক ফুটবলাররা। যদিও আসিফ এখনো ক্ষমা চাননি, বিসিবি সভাপতি বাফুফের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো আঘাত বা বিভ্রান্তি তৈরি হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আরও পড়ুন

দেশের দুই জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেটের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রাখার প্রতিশ্রুতি জানিয়ে বিসিবি সভাপতি চিঠিতে আরও উল্লেখ করেন, দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের অবদান অনস্বীকার্য। খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ঐক্যের প্রতীক এ লক্ষ্যেই সব ক্রীড়া সংগঠনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবে বিসিবি।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission