
গ্লেন ম্যাকগ্রার বেটিং সংস্থার সঙ্গে যুক্ত থাকায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) তাকে অ্যাশেজ সিরিজের ধারাভাষ্যকার প্যানেল থেকে সরিয়ে দিয়েছে।
ম্যাকগ্রা ‘বেট৩৬৫’ নামে একটি বেটিং সংস্থার প্রচারে ছিলেন। যা এবিসির নীতির বিরুদ্ধে। এর ফলে তাকে বাদ দিয়ে তার জায়গায় নিয়োগ পেয়েছেন টম মুডি। এবিসি বেটিং সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও অস্ট্রেলিয়ার অন্য অনেক ক্রিকেটার সময়-সময় বিভিন্ন বেটিং সংস্থার সঙ্গে চুক্তি করে থাকেন।
এই প্রসঙ্গে ২০২২ সালে মিচেল জনসনকেও ‘বেট নেশন’ সংস্থার সঙ্গে চুক্তির কারণে এবিসি ধারাভাষ্যকার প্যানেল থেকে সরানো হয়েছিল।
তবে ‘বেট৩৬৫’ বর্তমানে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান স্পনসর এবং তাদের বিজ্ঞাপনগুলো টেলিভিশনে নিয়মিত সম্প্রচারিত হয়, এমনকি চলতি অ্যাশেজ সিরিজেও তা দেখা যেতে পারে।
আরটিভি/এসকে




