ফিফার নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:২১ পিএম


ফিফার নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’
ছবি: সংগৃহীত

ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে। ‘ফিফা সিরিজ ২০২৬’ নামের এই টুর্নামেন্ট আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে অনুষ্ঠিত হবে। কম পরিচিত ও তুলনামূলকভাবে দুর্বল ফুটবল খেলুড়ে দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করাই নতুন এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

ফিফা জানায়, এ প্রতিযোগিতায় অংশ নেবে পুরুষ ও নারী উভয় দল। বিভিন্ন মহাদেশের দলগুলো একে অপরের বিপক্ষে প্রীতি ম্যাচের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হবে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো বাড়তি প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

পুরুষদের ম্যাচ আয়োজন করবে, অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তান।

বিজ্ঞাপন

নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হবে, ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।

আরও পড়ুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন এই উদ্যোগকে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্য তুলে ধরার একটি বড় সুযোগ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ফিফা সিরিজের লক্ষ্য খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক ফুটবলে বৈচিত্র্যকে আরও প্রসারিত করা।

বিজ্ঞাপন

ফিফা জানিয়েছে, ২০২৬ সালের শুরুর দিকে টুর্নামেন্টের বিস্তারিত কাঠামো প্রকাশ করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission