বিসিবির ডাকে সাড়া দেবে কি ক্লাব সংগঠকরা, কী ঘটতে যাচ্ছে?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০২:৪৯ পিএম


বিসিবির ডাকে সাড়া দেবে কি ক্লাব সংগঠকরা, কি ঘটতে যাচ্ছে?
ছবি: সংগৃহীত

অক্টোবরে শেষ হওয়া নির্বাচনের সময় দেশের ক্রিকেট লিগ বয়কট করার ঘোষণা দিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগসহ ৪৩ ক্লাবের কর্মকর্তরা। ফলে শঙ্কা রয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে।

বিজ্ঞাপন

তাই আগামী ২৯ নভেম্বর ক্লাব মালিকদের চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। তবে বয়কটের ডাক দেওয়া ক্লাব কর্মকর্তারা বিসিবির সঙ্গে বসবেন কি না সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। 

আরও পড়ুন

জানা গেছে, আগামীকাল নিজেদের মধ্যে আলোচনা করবেন ক্লাব কর্মকর্তরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে বসিবি সঙ্গে আলোচনায় বসবে কিনা। 

বিজ্ঞাপন

বিসিবির পাঠানো আমন্ত্রণপত্রে বলা রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকার ক্লাবসমূহের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রের আয়োজন করেছি।

এই চা-চক্রে ক্লাবগুলোর সঙ্গে যেকোনো অসামাধানকৃত বিষয় নিয়ে আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে বিশ্বাস করে বিসিবি। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission