বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৫:১৮ পিএম


বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মোস্তাফিজ
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির’ (আইএল টি-টোয়েন্টি)। এই আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র বা এনওসি (NOC) পেয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই বিদেশি লিগে খেলার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের নিলামের আগেই ইংলিশ পেসার লুক উডের বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে পরবর্তীতে সেই চুক্তি বাতিল করে পাকিস্তানি ব্যাটার হায়দার আলীকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। প্রায় এক মাস পর মোস্তাফিজের ওপরই পুনরায় আস্থা রেখেছে তারা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে একই মালিকানাধীন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও খেলেছেন মোস্তাফিজ। এদিকে নিলাম থেকে ৮০ হাজার ডলারে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

অন্যদিকে, ৪০ হাজার ডলারের ভিত্তিমূল্যে এমআই এমিরেটস দলে নিয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফলে এবারের আসরে তিন বাংলাদেশি তারকাকেই মাঠ মাতাতে দেখা যাবে।

বিজ্ঞাপন

বিপিএল ও এনওসি প্রসঙ্গ ডিসেম্বরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনো চূড়ান্ত দিন-তারিখ ঘোষণা করা হয়নি। 

গত এক বছর দেশে এসে বিপিএল খেলেননি সাকিব, তাই তার আইএল টি-টোয়েন্টিতে অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত। তবে তাসকিন ও মোস্তাফিজ পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে বিপিএলের চূড়ান্ত সময়সূচির ওপর।

আরটিভি/এসআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission