নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রুবাবা দৌলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১০:০৮ এএম


নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন রুবাবা দৌলা
ছবি: সংগৃহীত

দেশের নারী ক্রিকেটে সাম্প্রতিক আলোচনার মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে প্রথমবারের মতো তাদের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী ৩০ নভেম্বর কক্সবাজারে শুরু হতে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চলছে দলের প্রস্তুতি। এর মাঝেই দলকে শুভেচ্ছা জানাতে হাজির হন রুবাবা।

এসময় তিনি দলটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নারী ক্রিকেটারদের জন্য সব ধরনের প্রয়োজনীয় সুবিধা, সহযোগিতা ও সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন নতুন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

পরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের সঙ্গে জার্সি উন্মোচন করেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটের উন্নয়ন, সুরক্ষা ও পেশাদার কাঠামোকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগ ও বিস্ফোরক মন্তব্যের পর নারী ক্রিকেট নিয়ে যে আলোচনার ঝড় উঠেছিল, তার মাঝেই এই সাক্ষাৎ নারী ক্রিকেটে নতুন করে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission