বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ , ১২:১৬ পিএম


বিপিএলে নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’
বিপিএলে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।ছবি: সংগৃহীত

বিপিএলের এবারের আসরে নতুন একটি দল যুক্ত হলো। তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএলের নিলাম। যেখানে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অকশন’। ঠিক এর আগ মুহূর্তেই বিপিএলে যোগ হলো নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। 

বিজ্ঞাপন

সোমবার(২৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ে যে, দেশ ট্রাভেলসের মালিকানায় ‘নোয়াখালী এক্সপ্রেস’ দল হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন, রাতেই মেইলের মাধ্যমে নিশ্চিতকরণ পাওয়া গেছে, আর আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।

নতুন দলটির যোগে বিপিএলের দল সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়টি, যা এই আসরের জন্য নতুন মাত্রা যোগ করবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, সবকিছু ঠিক থাকলে বিপিএলের নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে, যেখানে ফাইনাল ম্যাচ হতে পারে আগামী ২৪ জানুয়ারি। এবারের আসরকে ঘিরে ফ্র্যাঞ্চাইজি মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এসেছে।

নোয়াখালী এক্সপ্রেসের অন্তর্ভুক্তি এই আসরের টুর্নামেন্টকে আরও বেশি আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিপিএলের দলগুলো হল: 

রংপুর রাইডার্স — টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি
রাজশাহী ওয়ারিয়র্স —নাবিল গ্রুপ
চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস
নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিপিএলে নতুন দল যোগ হওয়ায় সমর্থকদের উৎসাহ আরও বেড়ে গেছে। বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission