রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ১১:০৬ পিএম


রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

লা লিগায় জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিংহাসন হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লস ব্লাঙ্কোসদের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এতেই রোনালদোকে পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিজ্ঞাপন

এক পঞ্জিকা বর্ষে রিয়াল মাদ্রিদের ৫৩ বা তার বেশি গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে চার গোলের কীর্তি গড়েছিলেন এমবাপ্পে। 

গত ২৭ নভেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে সাবেক এই পিএসজি তারকা একাই চার গোল করেছেন। ২০১৫/১৬ মৌসুমে সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে রোনালদো চার গোল করেছিলেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

পিএসজির বিপক্ষে রোনালদো দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডও গুঁড়িয়ে দেন মবাপ্পে। মালমোর বিপক্ষে ১১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। আর এমবাপ্পে মাত্র ৭ মিনিটেই হ্যাটট্রিকের দেখা পান।

চলতি মৌসুমের শুরুতে রোনালদো সম্পর্কে এমবাপ্পে বলেছিলেন, তিনি আমার রোল মডেল। তার সাথে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন।

বিজ্ঞাপন

ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী মহাতারকা যোগ করেন, আমি মনে করি এখনো রোনালদোই রিয়ালের নাম্বার ওয়ান খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি যথেষ্ঠ অবদান রেখেছেন, যার কৃতিত্ব তাকে দিতেই হবে। সমর্থকরা এখনো রোনালদোকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু আমি আমার নিজস্ব পথ অনুসরণ করতে চাই।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission