ন্যায়বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ঘোষণা বিজয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ , ০৩:০০ পিএম


ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ঘোষণা বিজয়ের
ছবি: সংগৃহীত

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সদ্য শেষ হওয়া নিলাম থেকে বাদ দেওয়া হয়েছিল এনামুল বিজয়ের নাম। এই ঘটনার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। ন্যায়বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও উপেদষ্টা বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতেই সাবমিট করেছেন বিজয়। সোমবার (১ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির এনামুল হক বিজয়।

বিজয় বলেন, বিসিবিকে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। এসেছিলাম বিসিবিতে জমা দিতে। বিসিবি এটা গ্রহণ করেছে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি আরও বলেন, আমার ডকুমেন্ট আছে বিসিবিতে আমি কী নোটিশ জারি করেছি। সেটাতে আমার আইনজীবীর নাম্বারও দেওয়া আছে। আপনাদের (সাংবাদিকদের) কিছু জানার থাকলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন।

বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এনামুল হক বিজয়। তার সঙ্গে নাম এসেছে আরো আট ক্রিকেটারের। এ জন্য বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলামে নাম ছিল না তাদের।

বিজ্ঞাপন

বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল-দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে।
 
বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর। একই চিঠি পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। 

তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission