
বিপিএলের গত আসরে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন ফাহিম আশরাফ। এবার বিপিএলে খেলছে না গত দুই আসরের চ্যাম্পিয়ন দলটি। তাই এই পাকিস্তানি দল অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মৌসুমে শেষদিকের কয়েকটি ম্যাচে না খেললেও ১১ ম্যাচেও নিয়েছিলেন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট। ব্যাট হাতে করেছিলেন ১০২ রান, সেটাও ২৩১.৮১ স্ট্রাইকরেটে।
বরিশাল ছাড়াও বিপিএলে ফাহিম এর আগে আরও দুটি দলের হয়ে খেলেছেন, ২০১৯-২০ সালে ঢাকা প্লাটুনের হয়ে খেলার পর ২০২৪ সালে খেলেন খুলনা টাইগার্সের হয়ে। সবমিলিয়ে ১৯ ম্যাচ খেলে তার রান ১৭০, ১৭.২০ গড়ে উইকেট নিয়েছেন ৩০টি।
ফাহিম আশরাফকে দলে ভেড়ানোয় রংপুরে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা দাঁড়ালো ৪। খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে তারা কিনেছিল নিলামের আগে। মোহাম্মদ আখলাককে কেনে নিলাম থেকে। রংপুরের আরেকজন বিদেশি হলেন এমিলিও গে। ইংল্যান্ডের এই ব্যাটারকে নিলাম থেকে কেনে তারা।
রংপুর রাইডার্স স্কোয়াড
দেশি: লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রাকিবুল হাসান জুনিয়র (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), কামরুল ইসলাম রাব্বি (১৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), মেহেদী হাসান সোহাগ (১১ লাখ), আব্দুল হালিম (১৪ লাখ), মাহমুদউল্লাহ রিয়াদ (৩৫ লাখ)।
বিদেশি: ইমিলিও গে ১০ হাজার ডলার, মোহাম্মদ আখলাক ১০ হাজার ডলার।
ডিরেক্ট সাইনিং (দেশি) : নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান।
ডিরেক্ট সাইনিং (বিদেশি) : খাওজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।
আরটিভি/এসআর




