ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে কখন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ১২:২১ পিএম


ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল, কবে কখন
ছবি: এএফপি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তারা খেলবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। তাই প্রস্তুতিটাও ভালোভাবে নিতে চাই সেলেসাওরা। এই জন্য বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) হওয়া ড্র পর্যন্ত অপেক্ষা করেছে দলটি। কারণ, বিশ্বকাপে প্রতিপক্ষ হবে, এমন দলের বিপক্ষে খেলতে চায়নি তারা। ড্র শেষ হওয়ার পরই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

এক্সে এক পোস্টে বলা হয়েছে, বড় দুটি চ্যালেঞ্জ আসতেছে। ব্রাজিল জাতীয় দল পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। সবসময়ই হলুদ-সবুজ শক্তি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

২০০২ সালের পর আর শিরোপার স্বাদ পায়নি ব্রাজিল। সেই আক্ষেপ এবার ঘোঁচাতে চায় তারা। এজন্য বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ২ ইউরোপীয় পরাশক্তির বিরুদ্ধে। 

মার্চে শুরু হবে নতুন বছরে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। এই দুই ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে দুটি ম্যাচই হতে পারে ২৩ থেকে ৩১ মার্চের মাঝে, যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফ্লোরিডায়।  

বিজ্ঞাপন

সবশেষ ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ফ্রান্স। শেষ দু’বারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে বিশ্বকাপের হিসাবে সর্বশেষ সুখস্মৃতিটা ফরাসিদের। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ১-০ ব্যবধানে জিতে ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল।

অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতীত ইতিহাস খুব একটা ভালো নয় ব্রাজিলের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় নেয় ব্রাজিল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission