ফিফা বিশ্বকাপের আগামী ১৯ আসরের শিরোপা কোন কোন দেশের ঝুলিতে যাবে, তা নিয়ে মুগ্ধতা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘গ্রোক এআই’। ২০২৬ থেকে ২০৯৮ সাল পর্যন্ত বিশ্বকাপের চ্যাম্পিয়নদের একটি বিস্ময়কর ভবিষ্যদ্বাণী করেছে এই এআই মডেল।
গ্রোক এআই-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথ আয়োজিত বিশ্বকাপে শিরোপা জিতবে স্পেন, ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে।
২০৩০ সালে ব্রাজিল ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জিতবে। এরপর ২০৩৪ সালে শিরোপা জিতবে ফ্রান্স, আর ২০৩৮ সালে ইংল্যান্ড আবারো বিশ্বচ্যাম্পিয়ন হবে ব্রাজিলকে হারিয়ে।
ফুটবলের বিশ্বায়ন শুরু হবে ২০৪২ সাল থেকে। ঐ বছরে নাইজেরিয়া প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে। ২০৪৬ সালে জার্মানি স্পেনকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে ফিরে আসবে।
২০৫৪ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করবে মেক্সিকোকে হারিয়ে। আর ২০৫৮ সালে জাপান হবে প্রথম এশীয় চ্যাম্পিয়ন। ২০৬৬ সালে মরক্কো, ২০৭৪ সালে অস্ট্রেলিয়া এবং ২০৮২ সালে সেনেগাল বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে।
সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী ২০৯৪ সালের জন্য। ঐ বছরে ভারত পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে। এর আগে ২০৯০ সালে মেক্সিকো এবং ২০৯৮ সালে জার্মানি শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে।
গ্রোক এআই-এর এই দীর্ঘমেয়াদি ভবিষ্যদ্বাণী বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য একটি নতুন আশা ও উত্তেজনা নিয়ে এসেছে, যেখানে বিশ্ব ফুটবলের মানচিত্রে পরিবর্তনের বড় ছবি ফুটে উঠেছে।
আরটিভি/এসকে




