মেসিকে নিয়ে ভারতের একশ কোটির ব্যবসা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৫১ পিএম


মেসিকে নিয়ে ভারতের একশ কোটির ব্যবসা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির ভারত সফর দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। তিন দিনের সফরে মেসিকে ঘিরে দর্শক-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে শুরুটা মোটেই ভালো হয়নি। বিশেষ করে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির আগমনে ঘটে বিশৃঙ্খলা ও হট্টগোল, যা ‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’ নামে পরিচিত এই সফরের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

কলকাতায় ভিআইপি এবং সাধারণ দর্শকদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ঝড় উঠে। এক সময় ৮০ জনের মতো মানুষ মেসির চারপাশে ঘিরে ধরেন, যার ফলে নিরাপত্তার অভাব দেখা দেয়। মেসি অস্বস্তিকর পরিস্থিতির কারণে মাঠে এক ঘণ্টার বদলে মাত্র ২২ মিনিট ছিলেন। এই ঘটনাকে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করেন।

অর্জুন সিং আরো অভিযোগ করেন, মেসি সফরকে কেন্দ্র করে ভারতে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে, যার মধ্যে রয়েছে পানির বোতলের দাম ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত পৌঁছানো। সাধারণ দর্শকদের এই দাম অত্যন্ত অসহনীয় মনে হয়েছে। তিনি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ (ইডি) ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দ্রুত এই ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রথম দিনেই সল্টলেক স্টেডিয়ামে ঘটে যায় বিশাল বিশৃঙ্খলা। টিকিট পাওয়া সত্ত্বেও অনেক দর্শক মেসিকে দেখতে না পেয়ে হতাশ হন এবং গ্যালারিতে বোটল ছুড়ে মারতে থাকেন। গ্যালারির রেলিংয়ের গেটে তালা ভেঙে জনতা মাঠে ঢুকে পড়ে এবং কিছু সমর্থক আসবাবপত্র নিয়ে বেরিয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করতে বাধ্য হয়।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই সফরকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিকভাবে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। মেসির ভারত সফরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং আর্থিক স্বচ্ছতার প্রশ্ন এখন প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission