শহীদ হাদির সম্মানে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১০:৫৮ এএম


শহীদ হাদির সম্মানে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠেয় এই আয়োজন স্থগিতের ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

নোয়াখালীতে অনুষ্ঠানের আয়োজন করা হলেও হাদির মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। এক বিবৃতিতে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে নোয়াখালী এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় পার করার শক্তি দিন। শহীদ হাদির সম্মানে আজ ১৯ ডিসেম্বরের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হলো। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission