বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৪:০২ পিএম


বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার
ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে সিলেটের মাটিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসর। আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতিতে সকল দলই ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যুক্ত বিদেশি ক্রিকেটাররাও বাংলাদেশে এসে পৌঁছাতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির গতকাল রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছেন। একই সঙ্গে রাজশাহী ওয়্যারিয়র্সের সরাসরি চুক্তিতে থাকা দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নাওয়াজও বিপিএলে খেলার জন্য দেশে আগমন করেছেন।

রাজশাহী দলেই নেপালের স্পিনার সন্দীপ লামিচানেও এবং হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্ডো দলীয় ক্যাম্পে যোগ দিয়েছেন। রংপুর রাইডার্সের পক্ষ থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ।

বিজ্ঞাপন

অন্যদিকে, চট্টগ্রাম রয়েলস, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটাররা এখনো দলের সঙ্গে যোগ দেননি। তারা ২৫ ডিসেম্বরের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিপিএল ২০২৫ এর এই আসরে বিদেশি ক্রিকেটারদের আগমন ও অংশগ্রহণে শীতকালীন বাংলাদেশের ক্রিকেট মেলা আরও জমজমাট হতে চলেছে।

বিজ্ঞাপন

২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত বাংলাদেশে এসেছেন যেসব বিদেশি ক্রিকেটার-

সিলেট টাইটান্স-মোহাম্মদ আমির,

বিজ্ঞাপন

রাজশাহী ওয়ারিয়র্স-সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, হুসেইন তালাত, বিনুরা ফার্নান্দো।

আরও পড়ুন

রংপুর রাইডার্স-খুশদিল শাহ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission