বিপিএল থেকে সরে দাঁড়ালেন ৩ ক্রিকেটার, বিপাকে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৭:৪৯ পিএম


বিপিএল থেকে সরে দাঁড়ালেন ৩ ক্রিকেটার, বিপাকে চট্টগ্রাম
বিপিএল থেকে সরে দাঁড়ালেন ৩ ক্রিকেটার, বিপাকে চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

আর মাত্র ২ দিন পরেই মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর। কিন্তু শেষ মুহূর্তে বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছে চট্টগ্রাম রয়েলসের তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন- পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।

বিজ্ঞাপন

জানা গেছে, স্টার্লিং ও ডিকভেলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায়। এ ছাড়া এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। বিশ্বকাপের পরিকল্পনায় থাকায় আবরারকে বিপিএলে খেলতে চাচ্ছে না পিসিবি।

আরও পড়ুন

সবমিলিয়ে নতুন আসর শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। অল্প সময়ের মাঝেই তাদের বিকল্প ক্রিকেটার দলে নিতে হবে। 

বিজ্ঞাপন

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। প্রথম দিনেই হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের মিশন শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে।

বিপিএলে চট্টগ্রাম রয়েলস স্কোয়াড

বিজ্ঞাপন

শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন ডেলপোর্ট।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission