নোয়াখালীর বড় চমক, বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ১০:১৩ পিএম


নোয়াখালীর বড় চমক, বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি
বিপিএল ২০২৬। ছবি: সংগৃহীত

বিপিএলে প্রথমবারের অংশ নিতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আর নিজেদের প্রথম আসরেই বড় চমক দেখিয়েছে তারা। প্রথমবারের মতো বাবা-ছেলেকে এক সঙ্গে মাঠে নামাতে যাচ্ছে দেশ ট্রাভেলসের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে আগেই দলে নিয়েছিল নোয়াখালী। এবার টুর্নামেন্ট শুরুর আগে তার বড় ছেলে হাসান ইসাখিলকে দলে  ভিড়িয়েছে তারা। প্রথমবারের মতো বাবা-ছেলেকে এক দলে দেখা যাবে।
 
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাবা ও ছেলের ছবি পোস্ট করে আগমনের বার্তা দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। 

আরও পড়ুন

অবশ্য মাঠে বাপ-বেটার জুটি আগেও দেখেছে দশর্করা। এর আগে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলতে দেখা গেছে এই বাবা ছেলেকে। ডানহাতি ব্যাটার ইসাখিল মূলত ওপেনিংয়ে খেলেন। আফগানিস্তানের জাতীয় দলে না খেললেও ১৯ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলে।

বিজ্ঞাপন

1766502330-noa

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে দলটির প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

বিজ্ঞাপন

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড : হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান ইসাখিল।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission