নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ , ১০:৩৯ পিএম


নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ
ফাইল ছবি

নতুন বছর ২০২৬ রিয়াল মাদ্রিদের জন্য নিয়ে এল এক দুঃসংবাদ। দলের প্রধান তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে পড়ে ছিটকে গেছেন স্প্যানিশ সুপার কাপ থেকে। ফরাসি সংবাদমাধ্যম ল’কিপ নিশ্চিত করেছে যে, এই ফরোয়ার্ডের বাম হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে, যার ফলে তাকে অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

বুধবারের এমআরআই রিপোর্টে চোটের ভয়াবহতা নিশ্চিত হওয়ার পর লস ব্লাঙ্কোস শিবিরে হতাশা নেমে এসেছে। ৭ থেকে ১১ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় সুপার কাপে রিয়ালের আক্রমণভাগকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়ার প্রস্তুতি নিচ্ছিল ক্লাবটি, কিন্তু এখন সেরা গোলদাতাকে ছাড়াই মাঠে নামতে হবে জাবি আলোনসো শিষ্যদের।

আরও পড়ুন

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক ম্যাচ ধরে হাঁটুতে কিছুটা অস্বস্তি নিয়েই খেলছিলেন এই ফরাসি অধিনায়ক। যার প্রভাব পড়েছিল তার স্বাভাবিক গতি ও ক্ষিপ্রতার ওপর। মৌসুমে বিরতিহীনভাবে খেলতে থাকায় শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল, যা শেষ পর্যন্ত পেশির চোটে রূপ নেয়। তবে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম জানিয়েছে, তার পুনর্বাসনের প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে যাতে তিনি দ্রুত মাঠে ফিরতে পারেন।

চোটের আগে এমবাপ্পে ছিলেন ক্যারিয়ারের সেরা ফর্মে। এই মৌসুমে ২৪ ম্যাচে তার পা থেকে এসেছে ২৯টি গোল, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগেই রয়েছে ১১টি গোল। ২০২৫ সালটি তিনি শেষ করেছেন বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হিসেবে, যেখানে সব মিলিয়ে ৬৬ বার জালে বল পাঠিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ফর্মে থাকা অবস্থায় তার ছিটকে যাওয়া রিয়ালের শিরোপা জয়ের স্বপ্নে বড় আঘাত হানল।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission