ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের যোগাযোগ ও প্রচারকৌশলকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তার বিরুদ্ধে স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালে (টিএডি) অভিযোগ করেছে দেশটির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)।

অভিযোগ প্রমাণিত হলে সতর্কবার্তা, জরিমানা কিংবা সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ৬৪ বছর বয়সী এই ফুটবল সংগঠক।

সম্প্রতি রেফারিদের সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের ধারাবাহিক অভিযোগের সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তেবাস। স্প্যানিশ ক্লাবটি নিজেদের টেলিভিশন চ্যানেলেও রেফারিং নিয়ে নিয়মিত সমালোচনা করে আসছে। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রিয়ালের প্রচারকৌশলকে গোয়েবলসের ব্যবহৃত কৌশলের সঙ্গে তুলনা করেন লা লিগা প্রধান।

তেবাস লেখেন, রিয়াল মাদ্রিদের নির্বাহী কর্তৃপক্ষের একটি দল নিজেদের বক্তব্য প্রচার করে এবং ক্লাবটিই সেই প্রচারণার নেতৃত্ব দেয়। তার দাবি, নিজেদের অনুকূলে থাকা ঘটনাগুলো বেছে নেওয়া, কথিত অপমানের পুনরাবৃত্তি, সন্দেহ ছড়ানো এবং প্রতিপক্ষকে চিহ্নিত করার মাধ্যমে একই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, এই তুলনা আদর্শগত নয় এবং মাদ্রিদের সমর্থকদের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

তেবাসের এই মন্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া জানায় রিয়াল মাদ্রিদ। লা লিগা সভাপতির পদত্যাগ দাবি করে ক্লাবটি। এবার তার বক্তব্যের বৈধতা খতিয়ে দেখতে স্পোর্টস ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে সিএসডি।

সিএসডি জানতে চেয়েছে, তেবাসের মন্তব্য স্পেনের ১০/১৯৯০ নম্বর ক্রীড়া আইনের ৭৬.৪.বি অনুচ্ছেদ লঙ্ঘন করেছে কি না। ওই বিধানে ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতা ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনার সুযোগ রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে এখনো তার বিরুদ্ধে চূড়ান্ত কোনো শাস্তি ঘোষণা করা হয়নি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে তেবাস বলেছেন, তার মন্তব্যে প্রচারকৌশল ও মতাদর্শের মধ্যে পার্থক্য স্পষ্ট করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ট্রাইব্যুনালকে তার বক্তব্যের পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আদালতও বিষয়টি মূল্যায়ন করতে পারে।

অভিযোগের পর সিএসডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লা লিগা সভাপতি। তার দাবি, রিয়াল মাদ্রিদের কর্মকর্তা ও ক্লাবটির টেলিভিশন চ্যানেল দীর্ঘদিন ধরে লা লিগা এবং রেফারিং ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ করে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সেগুলোর নিন্দা জানানো হয়নি।

তেবাস প্রশ্ন তুলেছেন, রেফারিং ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলা কিংবা প্রতিযোগিতাকে জালিয়াতি হিসেবে তুলে ধরার অভিযোগগুলোও ক্রীড়াঙ্গনের মর্যাদা ও শালীনতার পরিপন্থী কি না। তার মতে, এসব বক্তব্য ক্লাব, রেফারি ও লাখো সমর্থকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ও লা লিগা সভাপতির মধ্যকার বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এখন তেবাসের মন্তব্য ক্রীড়া আইনের আওতায় শাস্তিযোগ্য কি না, সে বিষয়ে স্পোর্টস ট্রাইব্যুনালের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে স্প্যানিশ ফুটবল অঙ্গনের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
এমএলএসের (মেজর লিগ সকার) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের লড়াইয়ে এবার লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের তরুণ ফুটবলার কাভান সুলিভান।
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকার পথে লিওনেল স্কালোনি।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়ে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের লড়াই। এবার ফাইনালের টিকিট পেতে সেমিতে লড়াই করবে বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-ভুটান। আর দুই ম্যাচের টিকিটের চাহিদা দেখা দিয়েছে। আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ম্যাচ দুটির জন্য দর্শকদের টিকিট কিনতে হবে সর্বনিম্ন ১ হাজার টাকায়। সূচি অনুযায়ী, প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকলে জয়ী দল নির্ধারিত হবে টাইব্রেকারে। এ কারণে ম্যাচ শেষ হতে প্রায় রাত ১১টা বেজে যেতে পারে। এত রাতে খেলা দেখে বাড়ি ফিরে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হতে পারে। অনলাইনে চলছে টিকিট বিক্রি গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্য আগেই জানানো হলেও সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের দাম নির্ধারিত ছিল না। এবার সেমিফাইনালের দুই ম্যাচের জন্য এক হাজার টাকা মূল্য ঠিক করা হয়েছে। দুপুরের পর থেকে টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে। সাফের বিপণন স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। তাঁর ভাষ্য, টিকিটের চাহিদাও ভালো। গ্রুপ পর্বে গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। সেমিফাইনালে প্রতিটি ম্যাচের জন্য তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। রাতের ম্যাচের সময় নির্ধারণের বিষয়ে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম রয়েছে দুটি। একটি ম্যাচ শেষ হওয়ার পর দলগুলোর ড্রেসিংরুম ছাড়তে সময় লাগতে পারে। এতে পরবর্তী ম্যাচের দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে একই দিনে দুটি সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। আরটিভি/এসআর
সাফের সেমিফাইনালের টিকিটের দাম বাড়ল
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
টানা ব্যর্থতায় মাইকেল ক্যারিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাঝেই গুঞ্জন উঠেছে, ম্যানইউকে আবারও সাফল্যের পথে ফেরাতে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ৪৫ বছর বয়সী কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।  চলতি বছরের জানুয়ারিতে এরিক টেন হ্যাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ক্লাবের কিংবদন্তি ক্যারিক। ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।  ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড। এরপর চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।  তবে চলতি মৌসুমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে রয়েছে ইংলিশ জায়ান্টরা। অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে দলটি।  গত আগস্টের পর লিগে আর কোনো জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। অন্যদিকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থান ১৭তম। ক্যারিকের উত্তরসূরি হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ক্লাবটির সমঝোতা বেশ কিছুদিন আগেই হয়েছে বলে জানা গেছে।  ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পচেত্তিনো। তবে তার চুক্তিতে প্রায় ৯০ লাখ ইউরোর (১২৫ কোটি টাকা) একটি রিলিজ ক্লজ রয়েছে। এই রিলিজ ক্লজের কারণে দ্রুতই পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচ হিসেবে অভিষেক হতে পারে তার। অন্যদিকে, ক্যারিক এখন নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান করতে পারেন। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আরটিভি/এসআর  
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের