বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে দুই দলেরই অবস্থান প্রায় তলানিতে। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে টস জিতে ঢাকা ক্যাপিটালসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে চট্টগ্রাম। একাদশে জায়গা পেয়েছেন দুই বিদেশি আসিফ আলী, আমের জামাল। আর কদিন আগেই চট্টগ্রামের হয়ে খেলার সুযোগ হয় সাদমান ইসলামের। দলে ঢুকেই একাদশে জায়গা পেয়েছেন তিনি।
চট্টগ্রাম রয়্যালস একাদশ: মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আসিফ আলী, তানভীর ইসলাম, সাদমান ইসলাম, মেহেদী হাসান (অধিনায়ক), শরিফুল ইসলাম, মির্জা তাহির বেগ, আমের জামাল, অ্যাডাম ম্যাথিউ রসিংটন ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
ঢাকা ক্যাপিটালস একাদশ: উসমান খান, সাইফ হাসান, জুবায়ের আকবরী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও সালমান মির্জা।
আরটিভি/এসআর




