ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

আমি খুব অবাক হয়েছিলাম: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
মাহমুদউল্লাহ। বিপিএল ২০২৬। ছবি: রংপুর রাইডার্স

বিপিএলের নিলামে শুরুতে দল পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দ্বিতীয় দফায় তাকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। প্রথমবার দল না পাওয়ায় অবাক হয়েছিলেন মাহমুদউল্লাহ। তার মতে, পারফরম্যান্সের বিচারে বিপিএলের দল পাওয়া যোগ্য তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই বছর, এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান যদি দেখেন, আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও ওই সময়টায় আমার কাছাকাছি ছিল না। স্ট্রাইকরেট, গড় কিংবা রানে।

আরও পড়ুন

বিপিএলের নিলামে প্রথমে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। পরে তাদের প্রতি সম্মান রেখে রংপুর রাইডার্সের কর্মকর্তা ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুই ক্রিকেটারকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সে যুক্ত হন মাহমুদউল্লাহ।

এই জন্য রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে।

তিনি আরও বলেন, আমি বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের