ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল হক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ: আমিনুল হক। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়াও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।

আমিনুল বলেন, মোস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিসিসিআই এর সঙ্গে আলোচনা করা। মোস্তাফিজের বিষয়ের পরে সামনের বিশ্বকাপ ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদের ঝুঁকি থাকবে।

আরও পড়ুন

২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হতে থাকে বাংলাদেশের। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক আরও জটিল করে তুলছে। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দিতে উঠেপড়ে লেগেছে ভারতের কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী। টাইগার পেসারকে দলে ভেড়ানোয় কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে তো হুমকি দিচ্ছিলই, পাশাপাশি স্টেডিয়ামেও ভাঙচুর চালানোর হুমকি দিয়ে যাচ্ছিল তারা

এতদিন এ বিষয়ে বিসিসিআই স্পষ্ট কোনো বার্তা না দিলেও আজ মোস্তাফিজকে বাদ দিতে কলকাতার ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচের সবকটি ভারতেই খেলবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
দীর্ঘ পাঁচ মাসের চোটের বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন জাতীয় দলের গতি তারকা নাহিদ রানা। তবে মাঠে ফেরার আগেই নতুন ধাক্কা খেলেন এই ডানহাতি পেসার।
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায়, এবার ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১৩ দশমিক ২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। এর মধ্য দিয়ে নিজের কৃতিত্বে যোগ করেন নতুন জাতীয় রেকর্ড। তবে মাত্র ০ দশমিক ০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া হয় তার। প্রতিযোগিতায় ভারতের সাধনা রবি নিজের ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ১৩ দশমিক ২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতে নেন। অন্যদিকে ১২ দশমিক ৯৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক অর্জন করেন শ্রীলঙ্কার এল.এস.ডব্লিউ আরাচ্চি। স্বপ্না প্রথম প্রচেষ্টায় ১২ দশমিক ৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২ দশমিক ৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২ দশমিক ৮৯ মিটার লাফ দেন। তার দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হয়। এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। আগামী ২৭ নভেম্বর শেষ হবে এবারের বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আরটিভি/এসআর  
ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
সাইবার হামলার শিকার ফিফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। বিবিসি স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ফিফার কর্মীদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সংস্থাটির বিভিন্ন নথিতে প্রবেশ করে হ্যাকাররা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ফিফার নিজস্ব প্রযুক্তি বা সিস্টেমের কোনো ত্রুটির কারণে এই ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে ফিফা জানায়, সংস্থাটির সীমিতসংখ্যক ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি ও সেগুলো প্রকাশের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ নামের একটি হ্যাকার গোষ্ঠী এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ফিফার কাছ থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা। তবে বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে, চুরি হওয়া তথ্যের পরিমাণ ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। তথ্য চুরির ঘটনায় ফিফার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তিগত অবকাঠামোর দুর্বলতার কারণে ঘটেনি। বর্তমানে চুরি হওয়া তথ্যের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা। আরটিভি/এসআর          
সাইবার হামলার শিকার ফিফা
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
প্রবৃদ্ধি প্রোফেশনাল গলফ টুর্নামেন্টের শিরোপা জিতলেন মো. রাজু। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) টুর্নামেন্টে রাজুর এটি টানা দ্বিতীয় শিরোপা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিনের এই টুর্নামেন্ট শেষ হলো। পারের চেয়ে ৯ শট কম খেলে শিরোপা নিশ্চিত করেছেন। ৭ আন্ডার পার ২৮১ স্কোর নিয়ে রানারআপ হয়েছেন বাদল হোসেন। এছাড়া ৩ আন্ডার পার ২৮৫ স্কোরে তৃতীয় হয়েছেন আকবর হোসেন। প্রথম রাউন্ডে ৭৪ স্কোর করে খুব একটা ভালো শুরু করতে পারেননি রাজু। দ্বিতীয় রাউন্ডে ৬৮ খেলে ফেরেন লড়াইয়ে। ৩৬ হোল শেষে তখন শীর্ষে ছিলেন আকবর হোসেন (৭০-৬৭)। তৃতীয় দিনে বদলে যায় পুরো চিত্র। ৬৪ স্কোর করেন রাজু, যা পুরো টুর্নামেন্টের সেরা রাউন্ড। ৫৪ হোল শেষে তিনি এগিয়ে যান ৫ শটে। শেষ রাউন্ডে ৭৩ খেলেও সেই ব্যবধানের সুবাদে দুই শটে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেন রাজু। অন্যদিকে, চার রাউন্ডেই ধারাবাহিক ছিলেন বাদল হোসেন (৭২-৭০-৬৯-৭০)। শেষ দিনে ২ আন্ডার পারের ৭০ খেলে চাপ তৈরি করলেও রাজুকে ধরতে পারেননি। শিরোপা জিতে উচ্ছ্বসিত রাজু বলেন, জিতে খুবই ভালো লাগছে। টানা দ্বিতীয় শিরোপা জিতে আমি যেন নিজেই চমকে গেছি। আমি এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। রানারআপ হয়েও খুশি বাদল হোসেন। তিনি বলেন, এই কোর্সে সবশেষ টুর্নামেন্টে রাজুকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবার আমাকে হারিয়ে রাজু চ্যাম্পিয়ন। আমরা দু’জনই সাভার গলফ ক্লাবের। একই ক্লাবের দু’জন চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় খুবই ভালো লাগছে। এক আন্ডার পার ২৮৭ স্কোর নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছেন জামাল হোসেন ও মো. সম্রাট সিকদার। দেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ও মো. দুলাল হোসেন ইভেন পার ২৮৮ স্কোরে যৌথভাবে ষষ্ঠ হয়েছেন। অষ্টম হয়েছেন মো. শাহজামাল (+২)। ৩ ওভার পার ২৯১ স্কোরে যৌথভাবে নবম হয়েছেন মো. আবদুর রহমান, মো. লিটন মন্ডল, মো. লিটন হাওলাদার ও মো. সজীব আলী। টুর্নামেন্টে ৮৮ জন গলফার অংশ নিয়েছিলেন। দুই রাউন্ড শেষে কাট পার হন ৪৪ জন, তাদের মধ্যে চারজন পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ পর্যন্ত চার রাউন্ড শেষ করেন ৪০ জন। অ্যামেচারদের মধ্যে সেরা হয়েছেন মো. রহিম হোসেন (+১৯)।  আরটিভি/এসআর          
গলফে ব্যাক টু ব্যাক শিরোপা জয় রাজুর
আরও পড়ুন
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
ভারতে খুন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী