ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রি ফায়ার গেইমের এর ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে পার্টনারশিপ শুরু করেছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গণের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে ফ্রি ফায়ার এই উদ্যোগ নিয়েছে। এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয় ২০২৫ সালের ১৮ ডিসেম্বর। এর লক্ষ্য হলো বাংলাদেশের ফুটবলের সাথে মানুষকে আরও সম্পৃক্ত করা এবং দেশের তরুণ খেলোয়াড় ও ফুটবল প্রেমীদের অনুপ্রাণিত করা।

এই পার্টনারশিপের আওতায় ফ্রি ফায়ার আজ ১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সিটি ইন-গেম আইটেম হিসেবে চালু করছে। এর মাধ্যমে বাংলাদেশের গেমাররা গেমের ভেতর ভার্চুয়াল ব্যাটেল ফিল্ডে জাতীয় ফুটবল দলকে তুলে ধরতে পারবে। বাফুফের এই জার্সিটি বিনামূল্যে পাওয়া যাবে এবং একটি বিশেষ মিশন সম্পন্ন করলে গেমররা জার্সিটি আনলক করতে পারবে।

Jamal_Bhuyan_Free_Fire

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফুটবল তারকা জামাল ভূঁইয়ার সাথে এই পার্টনারশিপ প্রথম তুলে ধরা হয় ফ্রি ফায়ারের ‘উইন্টারল্যান্ডস: ড্রিমস্পেস’ ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনের ভিডিওতে তাঁকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সাহায্য করেন। এই চিত্রটি তাঁর বাস্তব জীবনের গল্প ও মানুষকে অনুপ্রাণিত করার দিকটি তুলে ধরে।

ডিজিটাল কার্যক্রমের পাশাপাশি, জামাল ভূঁইয়া ফ্রি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। একই সাথে ফ্রি ফায়ারের ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বোকেও এখানে দেখা যাবে। এছাড়া জামাল ভূঁইয়া তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করবেন।

আরও পড়ুন

ফ্রি ফায়ারে বাফুফের জার্সি যুক্ত হওয়া বাংলাদেশি গেমারদের জন্য একটি বিশেষ ফিচার। ফ্রি ফায়ার গেমটি খেলার মাধ্যমে সরাসরি জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবে। এই পার্টনারশিপের পূর্বে, ফ্রি ফায়ার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করেছে। উল্লেখযোগ্যভাবে, ফ্রি ফায়ার এএফসি এশিয়ান কাপের একটি ম্যাচে স্পন্সর ছিল এবং ট্রাই-নেশন উইমেন্স ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে নারী ফুটবলের জন্য ফ্রি ফায়ার সহযোগিতা করেছে। তরুণদের অনুপ্রাণিত করতে, স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলাদেশের ক্রীড়া জগতের উন্নয়নে ভূমিকা রাখতে এই উদ্দ্যোগ গ্রহণ করেছে ফ্রি ফায়ার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
শুরুটা ছিল ভয়াবহ। দলীয় ২২ রানেই নেই ৩ উইকেট। কাগিসো রাবাদার গতির ঝড়ে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।
লিটন-হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ব্যতিক্রমী এক উদ্‌যাপনে মাতলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। নিজের ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি উৎসর্গ করলেন তিন বছর বয়সী মেয়ে আনায়রা দাসকে।
সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন লিটন
আরও পড়ুন
আসিয়ান কাপে মাঠে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন জামাল
প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’
হামজাকে নিয়ে বড় সুখবর
ব্রাজিলের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান জামাল ভূঁইয়া