ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১১:২৪ এএম
জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

মাঠে বল পায়ে নেতৃত্ব দেওয়ার পর এবার অভিনয়ের জগতে নতুন অধ্যায় শুরু করলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। রাজধানীর কলাবাগানের একটি মাঠে সোমবার (১৫ জুন) সিরিজটির শুটিং শুরু হয়েছে।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ৮ পর্বের এই সিরিজ পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। এর আগে তিনি ক্রিকেটার ও ফুটবলারদের নিয়ে একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন।

জামাল ভূঁইয়া জানান, গত কয়েক মাস ধরে সিরিজটি নিয়ে তার সঙ্গে আলোচনা চলছিল। শুরুতে অভিনয়ে আগ্রহ না থাকলেও নির্মাতার অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হন তিনি। চার বছর আগেও একই ধরনের একটি প্রস্তাব পেয়েছিলেন, তবে সময়ের অভাবে তখন তা সম্ভব হয়নি।

অভিনয় অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, আগে কখনো অভিনয় করিনি, কখনো করব বলেও ভাবিনি। শুটিংয়ের পুরো বিষয়টি আমার কাছে ম্যাজিকাল মনে হচ্ছে। বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অভিনয় সম্পূর্ণ ভিন্ন। এটি সহজ নয়, তবে আমি উপভোগ করছি।

বিশেষ তাৎপর্য রয়েছে শুটিং লোকেশন নিয়েও। কলাবাগানের যে মাঠে সিরিজটির দৃশ্যধারণ হচ্ছে, সেই মাঠেই ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল জামালের। ফলে জায়গাটি ঘিরে তার রয়েছে অসংখ্য স্মৃতি।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তারিক মুহাম্মদ হাসান। এছাড়া আরও রয়েছেন লামিমা লাম, অভিনেতা শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে সিরিজটির।

নির্মাতার আগের কাজগুলোর মধ্যে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, ক্রিকেটার জাহানারা আলম এবং সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে নির্মিত নাটক উল্লেখযোগ্য।

আরও পড়ুন

আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে ‘ব্রাজেন্টিনা’ সিরিজটির প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। ফুটবল মাঠের পরিচিত অধিনায়ক অভিনয়ের মঞ্চে কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা দর্শকদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
আসিয়ান কাপে মাঠে নামার আগে অবসর নিয়ে মুখ খুললেন জামাল
হামজাকে নিয়ে বড় সুখবর
ব্রাজিলের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান জামাল ভূঁইয়া
ফুটবল বিশ্বকাপ দেখে যা বললেন জামাল ভূঁইয়া