বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ দিলেন ভারতীয় উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ১২:৪৬ পিএম


বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ দিলেন ভারতীয় উপস্থাপিকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে উপস্থাপনার দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন না ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলমান বিপিএলের সঞ্চালক প্যানেল থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই এই সিদ্ধান্ত এসেছে।

বিজ্ঞাপন

তবে রিধিমা পাঠক এই দাবি নাকচ করে বলেছেন, তাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়নি। বরং তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, গত কয়েক ঘণ্টায় একটি বিভ্রান্তিকর বর্ণনা ছড়িয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে।  বিষয়টি সম্পূর্ণ অসত্য। এটি ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমার কাছে সবসময়ই আমার দেশ সবার আগে। যে কোনো একক দায়িত্বের চেয়েও আমি ক্রিকেট খেলাটিকে অনেক বেশি মূল্য দিই। বহু বছর ধরে আমি সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এই খেলাটির সেবা করে আসছি। ভবিষ্যতেও সেই অবস্থান অপরিবর্তিত থাকবে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রাপ্ত বার্তাগুলো তার কাছে অত্যন্ত মূল্যবান।

এদিকে সংশ্লিষ্ট মহলের ধারণা, সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন হিসেবেই বিপিএলের ঢাকা পর্বে রিধিমা পাঠকের উপস্থিতি বাতিল হয়েছে। ফলে এবারের আসরে উপস্থাপনায় আন্তর্জাতিক বৈচিত্র্য দেখানোর যে পরিকল্পনা ছিল, তা শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত হলো না।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission