
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে স্বাগতিকরা।
সোমবার (৯ নভেম্বর) টেস্টের পঞ্চম দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন ৩৩ রানের জুটি।
তবে দলীয় ৩৩ রানেই ভাঙে উদ্বোধনী জুটি। ৩২ বলে ২১ রান করে জোমেল ওয়ারিকেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ২৭ বলে ১৪ রান করে ওয়ারিকেনের দ্বিতীয় শিকার হন তিনি। ফলে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
দুই ওপেনারের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়।
মধ্যাহ্ন বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান। মুশফিকুর রহিম ৫ এবং তাওহিদ হৃদয় ৮ রানে অপরাজিত আছেন। জয়ের জন্য এখনো ৩২০ রান প্রয়োজন টাইগারদের।
আরটিভি/এসকে




