ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেসবুকে পোস্ট দিয়ে নতুন আলোচনায় মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

আগামী আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে বিসিসিআইয়ের নির্দেশে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং সরকারের উচ্চ পর্যায়েও আলোচনার জন্ম দিয়েছে।

তবে এই বিতর্ক মুস্তাফিজের মাঠে পারফরম্যান্সকে কোনওভাবে প্রভাবিত করতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলতে থাকা এই বাঁহাতি পেসার নতুন বল থেকে শুরু করে ডেথ ওভারে পর্যন্ত নিয়মিত উইকেট শিকার করে দারুণ ছন্দে রয়েছেন। তার ধারাবাহিক সাফল্যে রংপুর শক্ত অবস্থান ধরে রেখেছে।

musta_post

এ সময় মুস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হোটেলের ছাদ থেকে তোলা একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে লিখেছেন, প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছি। এই ছোট্ট পোস্ট নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা-আবেগ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মনের শান্তি ধরে রাখতে এই ধরনের পোস্ট দিয়েছেন তিনি।

এর আগের দিন রাতে তিনি আরও একটি পোস্ট করেন, যেখানে লিখেছেন, চোখ মাঠে, মন জয়ের দিকে। এই কথায় স্পষ্ট যে, বিতর্ক থেকে সরিয়ে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজের জবাব দিতে চান মুস্তাফিজ।

আরও পড়ুন

বর্তমানে রংপুর রাইডার্স কিছুদিনের বিরতিতে রয়েছে। আগামী ৯ জানুয়ারির আগে তাদের মাঠে নামার কথা নেই। এই বিরতির সুযোগে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে মানসিক শক্তি অর্জন করছেন মুস্তাফিজ, যা তার ভক্তদের আশার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে নিশ্চিত হয়েছে স্বাগতিকদের ম্যাচ বাঁচানো।
ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
নারী চাইলে প্রতিকূলতাকে জয় করে কত দূর এগিয়ে যেতে পারেন, তার অনন্য উদাহরণ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ৩৮ বছর বয়সী ডিয়েড্রা কিন। পেশায় নার্স প্র্যাকটিশনার, নেশা দূরপাল্লার দৌড়।
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও ৭ ম্যারাথন সম্পন্ন, বিশ্বজুড়ে আলোচনায় ডিয়েড্রা কিন
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসনে হতাশার মধ্য দিয়ে অভিযান শুরু করেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে আসরের প্রথম ম্যাচে চার ওভার বোলিং করে কোনো উইকেট পাননি তিনি।
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা করেছে বোর্ড।
ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ
আরও পড়ুন
আইএলটি-টোয়েন্টিতে উইকেটশূন্য মুস্তাফিজ, বড় ব্যবধানে হারল দুবাই
গার্মেন্টস শিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলতেই আন্দোলন: এমপি দিপু
বিগব্যাশে প্রথমবার মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান