
বিপিএলের ১৭তম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে নোয়াখালী এক্সপ্রেস। এদিন আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে রানের সহজ লক্ষ্য পেয়েছে নোয়াখালী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নোয়াখালী। প্রথম উইকেটে তুলেছিল ৫৭ রান। উইকেট না পড়লেও ধীর গতিতে এগোতে থাকে তারা।
২৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার শাহাদাত হোসেন। ১৩ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন মাজ সাদাকাত। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন সৌম্য সরকার।
এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৩ বলে ৫৯ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ নবী। কিন্তু ২৬ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শেষ পর্যন্ত হায়দার আলীর ৬ বলে ৩ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের ১০ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানের পুঁজি পায় নোয়খালী।
রাজশাহীর হয়ে দুই উইকেট শিকার করেন নোয়াখালী এক্সপ্রেস। এ ছাড়াও বিনুরা ফার্নান্দো, নাজমুল হোসেন শান্ত ও হাসান মুরাদ নেন একটি করে উইকেট।
আরটিভি/এসআর




