ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বিসিবির ভাবনায় নতুন টুর্নামেন্ট, নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি প্রতিযোগিতা। গত কয়েক আসরে এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন একাধিক প্রতিভাবান ক্রিকেটার। ফলে দেশের উঠতি ক্রিকেটারদের জন্যও প্রতিযোগিতাটির গুরুত্ব বেশ।

তবে চলতি বছর মাঠে গড়াচ্ছে না দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এক বছর বিরতি দিয়ে আগামী বছর আরও গোছানো ও বড় পরিসরে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল না থাকায় চলতি বছর ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটকে ভিন্ন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি। এনসিএলের নামে আর টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন না করে নতুন নামে একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি সূত্রে জানা গেছে, নতুন এই প্রতিযোগিতার নাম হতে পারে ‘বাংলাদেশ ফার্স্ট’।

বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, এনসিএলের নামে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট রাখা হচ্ছে না। নতুন একটি নাম খোঁজা হচ্ছে এবং সেক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামটি বিবেচনায় রয়েছে।

নতুন এই টুর্নামেন্টে বিভাগভিত্তিক কোনো দল থাকবে না। ছয়টি দল নিয়ে আয়োজন করা হবে প্রতিযোগিতাটি। দলগুলো বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিতে পারবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের পছন্দ অনুযায়ী দলের নাম নির্ধারণ করতে পারবে।

তবে চার দিনের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আগের মতোই বিভাগভিত্তিক দল থাকবে। জানা গেছে, এনসিএলের চার দিনের, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন সংস্করণের প্রতিযোগিতা নিয়ে ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে বিসিবি।

এই তিনটি টুর্নামেন্ট আয়োজন করতে খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ বিসিবির খরচ হয় প্রায় ২৫ কোটি টাকা। নতুন ছয়টি ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় ১৫ কোটি টাকার স্পন্সর পাওয়ার আশা করছে বোর্ড। প্রতিষ্ঠানগুলো দল কিনলেও লজিস্টিক, আর্থিক ব্যবস্থাপনাসহ টুর্নামেন্ট আয়োজনের সার্বিক দায়িত্ব থাকবে বিসিবির হাতেই।

আরও পড়ুন

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে নতুন এই প্রতিযোগিতা। তার আগে অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট। প্রথম আসরে কোনো বিদেশি ক্রিকেটার থাকার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় আসর থেকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ রাখা হতে পারে।

বিপিএল না থাকলেও নতুন এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দেশের ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান বিশাল। ভারত যেখানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়, জাপানের অবস্থান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দিয়েছে স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে বড় চাপ তৈরি করেছে তারা। সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর শুরু হয় ম্যাচটি। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে। মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার। ২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে। অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি। তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস। ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান। জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। আরটিভি/এসকে
জাপানের বিপক্ষে ৩২ রানে আটকে গেল ভারত
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। আর সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতে থাকছে বিশেষ নকশা।
মেসির শেষ ম্যাচের জার্সিতে বিশেষ চমক
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
এবার ফিফা সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর
আরও পড়ুন
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত
এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
গামছায় মোড়ানো নবজাতক পড়েছিল মহাসড়কের পাশে