এবার আইসিসিকে এক হাত নিলেন ভারতের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ , ০৩:৩৪ পিএম


এবার আইসিসিকে এক হাত দিলেন ভারতের সাবেক ক্রিকেটার
ছবি: সংগৃহীত

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে তোপ দেগে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। তার মতে, প্রতি বছর আইসিসি ইভেন্টের আয়োজন ক্রিকেটের আভিজাত্যকে কমিয়ে দিচ্ছে এবং দর্শকদের মধ্যে একঘেয়েমির সৃষ্টি করছে। 

বিজ্ঞাপন

করোনা পরবর্তী সময় থেকে ২০২১ সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির বিভিন্ন বড় টুর্নামেন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফিসহ একের পর এক বড় প্রতিযোগিতা হচ্ছে প্রতিবার। 

উথাপ্পা বলেন, প্রশাসনিক দিক থেকে ক্রিকেটের উন্নয়ন প্রয়োজন। যদি প্রতি বছর আইসিসির টুর্নামেন্ট হয়, তাহলে দর্শকদের কাছে তার গুরুত্ব হারিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই অতিরিক্ত সূচির কারণে ক্রিকেটারদের জন্য ভ্রমণ ও খেলা কঠিন হয়ে উঠেছে। চোটের কারণে অনেক বড় সিরিজে তারা অংশ নিতে পারেন না। এজন্য আইসিসিকে প্রতি বছর নয়, বরং নির্দিষ্ট ব্যবধানে বড় বড় টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন উথাপ্পা।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) ভারতের সাবেক এই ব্যাটার বলেন, প্রশাসনিক জায়গা থেকে ক্রিকেটের উন্নতি দরকার। প্রত্যেক বছরই যদি আইসিসি ইভেন্ট হয়, তাহলে দর্শকদের কাছে কেমন লাগে? সত্যি বলতে আমার মতে এটার মান অনেক নিচে নেমে যাচ্ছে। আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি কথাটা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভারতের শ্রীলঙ্কার যৌথ আয়োজিত দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে কয়েকদিন ধরে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। গতবারের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতে ভারত এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission