ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আইসিসি থেকে কত টাকা পায়, জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
আইসিসি থেকে কত টাকা পায়, জানাল বিসিবি।ছবি: সংগৃহীত

‘আইসিসি থেকে ৯০-৯৫ শতাংশ রাজস্ব পায় বিসিবি’ সম্প্রতি এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর অনেকের মনেই প্রশ্ন, আসলেই কি আইসিসি থেকে বিসিবি এত শতাংশ রাজস্ব পায়। এ বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইসিসি থেকে প্রতি বছর বিসিবি ৫৫–৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে।
সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে বিসিবি কোনোভাবেই ৯০ শতাংশেরও বেশি আয় করে না, যেটা তামিম বলেছেন।

আরও পড়ুন

তামিমের এমন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল আখ্যা দেন তিনি। এরপর থেকেই আলোচনায় আসে আইসিসি থেকে কেমন অর্থ পায় বিসিবি।

আইসিসির রাজস্ব ছাড়াও বিসিবির আয়ের উৎসের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর, কিট স্পনসরশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং ঘরোয়া টুর্নামেন্টগুলো (এনসিএল, বিসিএল) থেকেও বোর্ডের আয় হয়।

এ ছাড়া স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটসও আয়ের একটি অংশ। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানত বা এফডিআরের সুদ বিসিবির কোষাগার সমৃদ্ধ করে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রাজশাহীর ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার
বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ গায়েব
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে