ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ইস্যুতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে বসছেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ফাইল ছবি

আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং নিরাপত্তা ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসনে কাল ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশটিতে দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বিসিবি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আইসিসির কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

বিসিবির এই অনড় অবস্থানের মূলে রয়েছে ভারতের উগ্রপন্থী কিছু সংগঠনের হুমকি এবং বিসিসিআইয়ের সাম্প্রতিক একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। মূলত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ভারতীয় কিছু গোষ্ঠীর ক্রমাগত হুমকির প্রেক্ষাপটে ভারতের বোর্ড এই অবস্থান নেয়। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ভারতে না খেলার নীতিগত সিদ্ধান্ত নেয় বিসিবি।

বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ায় ম্যাচ স্থানান্তর বা ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত এখতিয়ার কেবল আইসিসির হাতেই ন্যস্ত। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা পিটিআইকে স্পষ্ট জানিয়েছেন, এটি তাদের একক সিদ্ধান্তের বিষয় নয় এবং আইসিসিই এ ব্যাপারে শেষ কথা বলবে। কাল জয় শাহর সঙ্গে বিসিসিআই কর্মকর্তাদের বৈঠকের পরই পরিষ্কার হবে—টাইগারদের ম্যাচগুলো কি শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে নাকি ভারতেই অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি গণমাধ্যমে জানিয়েছেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার পূর্ববর্তী টুর্নামেন্টগুলোর উদাহরণের ভিত্তিতেই তারা এই দাবি তুলেছেন। তিনি বলেন, নিরাপত্তা সংকটের কারণে ভারত যেমন পাকিস্তানে যায়নি, কিংবা পাকিস্তানও অতীতে ভারতে যেতে আপত্তি তুলেছিল, ঠিক তেমনি বাংলাদেশের যৌক্তিক কারণগুলোও আইসিসিকে বিবেচনা করতে হবে। একটি সঠিক ও সম্মানজনক সমাধানের আশায় এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
শান্তিতে নোবেল ঘোষণার পর আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইসিসির মাসসেরার দৌড়ে অভিষেক-রাজা-শুভমান
ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে আইসিসির জরিমানা