ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল, খেলা দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
শিরোপার লড়াইয়ে রাতে মাঠে নামছে বার্সা-রিয়াল, খেলা দেখবেন যেভাবে। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের প্রথম এলক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার সুপার কাপের ফাইনালে মাঠে নামতে যাচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বি ক্লাব। এই ম্যাচ জিতে গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিতে চায় রিয়াল মাদ্রিদ।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।রোমাঞ্চকর দ্বৈরথ উপভোগে সারাবিশ্বের ফুটবল ভক্তদের চোখ থাকবে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

যেকোনো ম্যাচের চাইতে এল ক্লাসিকোর আবেদন আলাদা। বছরের প্রথম ক্লাসিকোতে উত্তেজনা যেন আরেকটু বেশি। একদিকে শিরোপা জিতে বার্সেলোনার আরও কাছাকাছি আসার সুযোগ রিয়ালের সামনে।

অন্যদিকে আড়াই মাস আগে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের প্রতিশোধ নিতে চাইবে বার্সা। ফাইনালের মঞ্চে বেশ শক্তিশালী স্কোয়াডই পাচ্ছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক। চোট থেকে সেরে ওঠায় একাদশে ফিরতে পারেন লামিনে ইয়ামাল।

আরও পড়ুন

রাফিনহার ফর্ম কাতালান ক্লাবকে দেবে বাড়তি আত্মবিশ্বাস। আর গোলপোস্টের নীচে হুয়ান গার্সিয়া তো এরই মধ্যে হয়ে উঠেছেন আস্থার প্রতীক। ফাইনালের আগে সুখবর আছে রিয়াল মাদ্রিদ শিবিরেও। ইনজুরির কারণে শেষ ম্যাচে না খেলা কিলিয়ান এমবাপ্পের ফেরাটা অনেকটাই নিশ্চিত।

তবে ভিনিসিয়ুস জুনিয়রের অফ-ফর্ম নিশ্চিতভাবেই জাবি আলোনসোর দুশ্চিন্তার কারণ। এছাড়া রক্ষণ নিয়েও আছে কিছুটা শঙ্কা। এল ক্লাসিকোয় শেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে বার্সেলোনা। এটি শুনে অবশ্য বার্সা সমর্থকদের খুশি হওয়ার কারণ নেই।

কারণ শেষ ৯ দেখার হিসেব করলে পাঁচ জয় নিয়ে রিয়ালই এগিয়ে। আর সবমিলিয়ে বার্সার ১০৪ জয়ের বিপরীতে লস ব্লাঙ্কোদের জয় ১০৬টি। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ধ্রুপদী লড়াইয়ে মাঠের খেলা শুরুর আগে কাউকে এগিয়ে রাখা দুষ্কর।

যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশ থেকে দর্শকরা রাত ১টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs Barcelona live match today’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে।

আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ

বিশ্বজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার এই এল ক্লাসিকোটি স্ট্রিম করা হবে।

স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv।

বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’