ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
ছবি: সংগৃহীত

চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তার দাবি, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বারবার ফাউল করলেও শেষ পর্যন্ত কার্ড দেখতে হয় তাকেই। একই সঙ্গে আক্রমণাত্মক ফুটবল খেলা তারকা খেলোয়াড়দের সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলের জয়ের ম্যাচে প্রতিপক্ষের নাথান সালিবার চুল টেনে লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। ওই ঘটনায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। পাশাপাশি রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আরও দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোসহ লা লিগার চারটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের পর নিষেধাজ্ঞা নিয়ে মুখ খোলেন ভিনিসিয়ুস। তার মতে, এমন শাস্তির নজির তার জানা নেই। সালিবার সঙ্গে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তিনি।

ভিনিসিয়ুস বলেন, ‘আমার মনে পড়ে না, অন্য কোনো খেলোয়াড় কখনো চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছে। আমার সামনে থাকা খেলোয়াড়কে সরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার চুলে জড়িয়ে যাই। এটা লাল কার্ড, তাই আমি অবাক হয়েছিলাম। তবে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার মতো কোনো অপমানজনক কথা আমি রেফারিকে বলিনি।’

রেফারিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকেরা আমাকে দুয়ো দেবে, এটা স্বাভাবিক। কারণ, তাদের দলের বিপক্ষে গোল করাই আমার কাজ। কিন্তু রেফারিদের বুঝতে পারি না। পরিসংখ্যান দেখেছি, আমার বিরুদ্ধে ৫০০টি ফাউল হয়েছে, অথচ তাতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা লাল কার্ড দেখেছেন মাত্র পাঁচবার। শেষ পর্যন্ত হলুদ কার্ডটা সব সময় ভিনিরই জোটে।’

তবে নিষেধাজ্ঞা ও সমালোচনা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘আমি আবার ফিরব। তরুণ বয়সে যখন এসেছিলাম, অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করত। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১০০টির বেশি গোল করেছি।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের ফ্যাশন ব্র্যান্ড ‘গল্ফ ওয়াং’-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই জার্সিতে ফুটবল, সংগীত ও ফ্যাশনের মেলবন্ধন তুলে ধরেছে কাতালান ক্লাবটি।
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে: ভিনিসিয়ুসের বান্ধবী
ব্যালন ডি’অর ট্রফির জন্য শোকেস প্রস্তুত করে রেখেছিলেন ভিনিসিয়ুস