ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে থাকা সেই ‘ভয়ংকর’ অভিজ্ঞতার কথা জানালেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
রোনালদিনহো। ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময়ের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। ২০২০ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়ে তাকে কিছুদিন প্যারাগুয়ের কারাগারে থাকতে হয়েছিল।

বর্তমানে ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, গ্রেপ্তারের পর তিনি আশঙ্কা করেছিলেন কারাগারে তার সঙ্গে মারধরসহ ভয়ংকর কিছু ঘটতে পারে। তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

রোনালদিনহো বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন কারাগারে যেসব ভয়াবহ ঘটনা ঘটে, সেগুলোর মুখোমুখি হবেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে মারধর না করে বরং ফুটবল ট্রিক দেখাতে বলেন। এমনকি কারাগারের ভেতরেই একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারের পরদিন সকালে আমাদের বাইরে নিয়ে যাওয়া হয়। পাঁচজনের একটি ম্যাচ খেলানো হয়। গার্ড ও কারা কর্মকর্তারা ক্যামেরা নিয়ে খেলা দেখতে আসেন। সবাই দারুণ একটি দিন কাটায়। বলতে পারি, সেখানে কাটানো সময়টা আমার জন্য ভালোই ছিল।

উল্লেখ্য, প্যারাগুয়েতে ভুয়া পাসপোর্ট নিয়ে প্রবেশের অভিযোগে রোনালদিনহো ও তার ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে প্যারাগুয়ের আদালত তাদের ছয় মাসের কারাদণ্ড দেন। তবে ৩২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি।

মাঠের সাফল্যের দিক থেকে রোনালদিনহোর ক্যারিয়ার ছিল রূপকথার মতো। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, সেরি আ ও কোপা লিবার্তাদোরেস। ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছে ২০০৫ সালের ব্যালন ডি’অর এবং ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

আরও পড়ুন

পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকর ২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপ জয় করেন এবং ১৯৯৯ সালে কোপা আমেরিকার শিরোপা জেতেন।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় স্তরের ক্লাব রাভেনার হয়ে মাঠে নেমে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডে অবশেষে ছেদ পড়ল স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের দীর্ঘদিনের অজেয় যাত্রার ইতি টেনেছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।
স্পেনের ৪৩ ম্যাচের অপরাজিত যাত্রায় ছেদ টানল ইংল্যান্ড
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্দা নামবে বিশ্বকাপের।
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত, আয়োজক বাংলাদেশ-ভারত
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
শুরুটা ছিল চরম বিপর্যয়ের। মাত্র ২২ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস।
তাওহীদ-লিটনের ব্যাটে রেকর্ডবন্যা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
আরও পড়ুন
৪৬ বছর বয়সে মাঠে ফিরেই রোনালদিনহোর ঝলক
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু