ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

২০৩২ সালের মধ্যে বন্ধ হবে রাইকার্স কারাগার, ঘোষণা মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স দ্বীপের কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২০ নভেম্বর) এ পরিকল্পনা জানান তিনি। কারাগারটি বন্ধ করতে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিয়েছে তার প্রশাসন।

বর্তমানে রাইকার্সে ৬ হাজার ৫০০ জনের বেশি বন্দি রয়েছেন। মামদানির পরিকল্পনা অনুযায়ী, এ সংখ্যা কমিয়ে প্রায় ৪ হাজার ৫০০-তে আনা হবে। এ জন্য বিকল্প কর্মসূচি, তত্ত্বাবধানে মুক্তি, আবাসন ও সামাজিক সেবা বাড়ানোর পাশাপাশি জামিন পরিশোধের অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

রাইকার্স কারাগারে দীর্ঘদিন ধরে সহিংসতা ও অতিরিক্ত বন্দির চাপ নিয়ে সমালোচনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন ফেডারেল বিচারক সেখানে বাইরের একজন ব্যবস্থাপক নিয়োগ করেছিলেন। ২০২৭ সালের মধ্যে কারাগারটি বন্ধ করে চারটি ছোট ও আধুনিক কারাগার নির্মাণের আইনি বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না।

পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিনে ২০২৯ সালে এবং ব্রঙ্কস ও কুইন্সে ২০৩১ সালে নতুন কারাগার চালু হবে। ম্যানহাটনের কারাগারটি চালু হওয়ার কথা ২০৩২ সালে। এরপর বন্দিদের এসব কারাগার এবং প্রয়োজন অনুযায়ী কয়েকটি চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হবে।

সূত্র: এনবিসি নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
রাশিয়ার তরুণী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচার চক্রে যুক্ত করেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন।
রাশিয়াকে কেন এত পছন্দ করতেন এপস্টেইন, লক্ষ্য ছিল পুতিনও!
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্য চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা।
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
শিশুদের ত্বকে লালচে দাগ, ফোসকা ও রাসায়নিক পোড়ার মতো ক্ষত তৈরি হওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় ডায়াপার ব্র্যান্ড মিলি মুনের বিরুদ্ধে।
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ার পেছনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের দ্রুত সম্প্রসারণও ভূমিকা রাখছে বলে সতর্ক করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের শিকাগো শাখার প্রেসিডেন্ট অস্টান গুলসবি।
এআইয়ের কারণে বাড়ছে পণ্যের দাম, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
আরও পড়ুন
নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তায় ১৫ লাখ ডলার বরাদ্দ
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিউইয়র্কে
নিউইয়র্কে ভবন ধসে দুই শিশুসহ নিহত ৮, উদ্ধার অভিযান শেষ