ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম
আশরাফ হাকিমির প্রেমে মজেছেন নোরা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন মরক্কোর ইতিহাসে অন্যতম সেরা রাইটব্যাক আশরাফ হাকিমি। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহির প্রেমে পড়েছেন হাকিমি।

কয়েকদিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন (আফকন) ফুটবল ম্যাচ দেখতে যান বলিউড কন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে প্রেমের গুঞ্জনে তার নাম জড়িয়েছে।

আরও পড়ুন

বলিউড পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি।

এই বিষয়ে অবশ্য নোরা বা আশরাফ কেউই কিছু বলেননি। কিন্তু নোরার ছবিতে আশরাফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানের প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে আশরাফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজ়িক ভিডিওর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে।

গত বছরই আমেরিকার ছোটপর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছুদিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা ও জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা।
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
আরও পড়ুন
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
অবসর নেওয়ার বিষয়ে যা বললেন রোনালদো
রোনালদো-মেসির থেকেও অঢেল সম্পত্তির মালিক কে এই ফুটবলার?
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?