ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সুপার কাপ জিতে যত টাকা পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
সুপার কাপ জিতে যত টাকা পেল বার্সেলোনা। ছবি: এএফপি

স্প্যানিশ সুপার কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর বড় অঙ্কের অর্থও পেয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন হয়ে ২০ লাখ ইউরো পেয়েছে বার্সেলোনা।

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস।

প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবার ক্লাবগুলোর জন্য পুরস্কারের অঙ্ক বাড়িয়েছে। গত মৌসুমে মোট পুরস্কার ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ইউরোতে।

আরও পড়ুন

এদিকে সুপার কাপে খেলা দলগুলো ধাপে ধাপে অর্থ পুরস্কার পেয়ে থাকে। প্রথমত, ভ্রমণ ভাতা হিসেবে প্রতিটি দল পায় ১ কোটি ৬৩ লাখ ইউরো। গত মৌসুমে এই অঙ্ক ছিল মোট ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ইউরো।

এরপর প্রতিটি দলের বাড়তি আয়ের সুযোগ রয়েছে। গত আসরে বাড়তি আয় হিসেবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছিল ৪০ লাখ ইউরো, যা এই আসরে বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখে।

আর ফাইনালে ওঠা দলগুলো পেয়ে থাকে ১০ লাখ ইউরো, যা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ পেয়েছে। ফাইনাল জিতে বার্সেলোনা পেয়েছে ২০ লাখ ইউরো। রানার্সআপ রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৪ লাখ ইউরো। শুধু তাই নয়, সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলোও ৮ লাখ ইউরো অর্থ পেয়েছে।

স্প্যানিশ সুপার কাপ আয়োজন করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয় করেছে প্রায় ৫ কোটি ১০ লাখ ইউরো। মোট অর্থের মধ্যে ২ কোটি ৬০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
ম্যাচ হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন মরিনহো
১০ জন নিয়ে আতলেতিকোর মাঠে হারল রিয়াল মাদ্রিদ