ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি এখন ভারতের পকেটে: আজমল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আর কোনো স্বাধীন সংস্থা নেই। এটি পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে গেছে বলে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাঈদ আজমল। তার দাবি, বর্তমান কাঠামোয় আইসিসির কার্যকর কোনো ক্ষমতা বা বাস্তব গুরুত্ব নেই।

করাচিতে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিসির বর্তমান নেতৃত্ব ও ভূমিকার তীব্র সমালোচনা করেন আজমল। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে।

বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিসিআই-এর সাবেক সভাপতি জয় শাহ। এ প্রসঙ্গে আজমল বলেন, যদি আইসিসি ভারতীয় বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে এই সংস্থার অস্তিত্ব থাকারই কোনো প্রয়োজন নেই।

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তার অজুহাতে ভারতের পাকিস্তানে না যাওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কিন্তু আইসিসি এখন ভারতীয়দের নিয়ন্ত্রণে থাকায় তারা বিসিসিআই-এর অন্যায় দাবির কাছে নতি স্বীকার করেছে।

উল্লেখ্য, ভারতের আপত্তির কারণেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে আয়োজন করতে বাধ্য হয় আইসিসি।

ভারতের এই সিদ্ধান্তের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও নীতিগতভাবে ঘোষণা দিয়েছে, তারা ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। এরই অংশ হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

একই সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশও ভারতে খেলতে অনীহা প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করেছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি।

সাঈদ আজমলের দাবি, অনেক টেস্ট খেলুড়ে দেশ ব্যক্তিগতভাবে তার বক্তব্যের সঙ্গে একমত হলেও বিসিসিআই-এর আর্থিক ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রাইজিং এশিয়া কাপে ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অবিশ্বাস্য তাণ্ডব চালান তিনি। সূর্যবংশী ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তার ফিফটি পূর্ণ করতে লেগেছিল মাত্র ১৬ বল; অর্থাৎ পরের ফিফটি (সেঞ্চুরি) করতে তিনি খেলেছেন মাত্র ১২ বল। সেঞ্চুরি পূরণের পথেই তার ব্যাট থেকে আসে ১৪টি বিশাল ছক্কা। তার এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে দলীয় বিশ্বরেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে ভারত, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতরানের রেকর্ড। সূর্যবংশীর এই বিধ্বংসী ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের পুরোনো তিনটি বড় বিশ্বরেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে দ্রুততম সেঞ্চুরি (২৮ বল): লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেই রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। দ্রুততম দেড়শ (৪০ বল): এর আগে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটিও ছিল বৈভব সূর্যবংশীর দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে ১৫০ রান করেছিলেন তিনি। আজ মাত্র ৪০ বলে সেই মাইলফলক স্পর্শ করে নিজের রেকর্ডটিই নতুন করে লিখলেন এই ওপেনার। দ্রুততম ডাবল সেঞ্চুরি (৫২ বল): নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডটি আজ অবিশ্বাস্য ব্যবধানে ভেঙেছেন সূর্যবংশী। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৫২ বলে। আরটিভি/এসআর
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
আরও পড়ুন
সিরিজ জয়ের পরও শাস্তি পেল ভারত
জিতেও টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে