নড়াইলে জেলা নারী হ্যান্ডবল লিগ শিরোপা জিতলো ‘ওয়ারী ক্লাব’

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০৪:৫৮ পিএম


নড়াইলে জেলা নারী হ্যান্ডবল লিগ শিরোপা জিতলো ‘ওয়ারী ক্লাব’
শিরোপা নিচ্ছেন ওয়ারী ক্লাব : ছবি আরটিভি

নড়াইলে ‘কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগ-২০২৬’ টুর্নামেন্টের ফাইনালে বড় ব্যবধানে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে ওয়ারী ক্লাব।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও টি এম রাহাসিন কবির। তিনি বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন।

এদিন ফাইনাল খেলায় সিটি ক্লাব ও ওয়ারী ক্লাব অংশগ্রহণ করে। এতে ওয়ারী ক্লাব ১১-১ গোলে সিটি ক্লাবকে পরাজিত করে। 

অন্যদিকে, রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সিটি ক্লাবকে।

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও টি এম রাহাসিন কবির বলেন, ক্রীড়াঙ্গনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের উচিত নিয়মিত খেলাধুলায় মনোযোগী হওয়া। ফুটবল, ক্রিকেট ও হ্যান্ডবলের মতো খেলার মাধ্যমেই আগামীর আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। খেলাধুলা 

তিনি আরও বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা বজায় রাখে না, বরং মাদক ও অপরাধ প্রবণতা থেকেও সমাজকে দূরে রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক, কৃষ্ণপদ দাস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, তরিকুল ইসলাম শান্ত প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission