ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস আর নেই। মাত্র ৭৯ বছর বয়সে সোমবার (১২ জানুয়ারি) তিনি জীবনযুদ্ধ হার মানলেন। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া এই ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে একটি আলাদা স্থান অধিকার করে রেখেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ইলিয়াসের পাকিস্তান ক্রিকেটে অবদান স্মরণ করেছেন।

মোহাম্মদ ইলিয়াস পাকিস্তানের জার্সিতে ১০টি টেস্ট খেলেছেন। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করাচিতে একটি টেস্ট সেঞ্চুরি করেন তিনি। যদিও তার আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ বা সমৃদ্ধ ছিল না, প্রথম শ্রেণির ক্রিকেটে তার অবদান ছিল চোখে পড়ার মতো।

১৯৬১ থেকে ১৯৭২ সালের মধ্যে ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪৬০৭ রান সংগ্রহ করেন, গড় ছিল ৩৫.৭১। তার শেষ প্রথম শ্রেণির ম্যাচটি ছিল ১৯৭৫ সালে।

আরও পড়ুন

খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন এবং পরে পাকিস্তানে ফিরে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে তিনি পাকিস্তানের জুনিয়র নির্বাচক ছিলেন।

মোহাম্মদ ইলিয়াস ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে স্মরণীয় একজন ক্রিকেটার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অগ্রধিকার ভিত্তিতে ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সিটি কপোরেশন এলাকাগুলোতে ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলার মাঠ উন্নতিকরণ প্রকল্পের আওতায় বরিশাল নগরীতে তরুণ প্রজন্ম ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ১৬ ফুটসাল মাঠ প্রস্তুতের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বরিশাল সিটি কপোরেশন (বিসিসি)। 
বরিশাল সিটি কপোরেশন এলাকায় তৈরি হচ্ছে ১৬ ফুটসাল মাঠ 
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
স্পেনের ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল।
মাঠে আঘাতের পর হাসপাতালে ফুটবলারের মৃত্যু
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
এশিয়া কাপ রাইজিং স্টার্সকে সামনে রেখে নতুন দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুলের লক্ষ্য, ‘সেরাটা দিতে চাই’
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে আন্তর্জাতিক ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন তার বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র।
পর্তুগাল অ-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর এএফসি এশিয়ান কাপ। টুর্নামেন্টটির ২০২৭ সালের আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল সৌদি আরব।
নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ
আরও পড়ুন
নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার
ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ