ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

রাজশাহীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়ি থেকে মালামালও উদ্ধার হয়।

চোরের দলটি মোটরসাইকেল থেকেই কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়েছিল। এরপর দরজার তালা ভেঙে আটটি লাগেজ নিয়ে গিয়েছিল। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় অভিনব কায়দায় এমন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে মালামাল। তবে একটি লাগেজে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি।

আটক চারজন হলেন রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এছাড়া সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
জামালপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজে যোগদান করতে পারেননি জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর সিভিল সার্জনের কার্যালয়সংলগ্ন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, অধ্যক্ষ মাকসুদা ইয়াসমিন দীর্ঘদিন শেরপুর নার্সিং কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতি, অগণতান্ত্রিক বিচার, শিক্ষার্থীদের হুমকি প্রদানসহ বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। পরে শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। শেরপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের টানা এক মাসের আন্দোলনের পর গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাকসুদা ইয়াসমিনকে শেরপুর নার্সিং কলেজ থেকে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির পর থেকেই জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা তার যোগদানের প্রজ্ঞাপন বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকসুদা ইয়াসমিন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে যোগদান করতে আসেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া’, ‘দুর্নীতিবাজ’, ‘লোভী’, ‘ধান্দাবাজ’, ‘মিথ্যাবাদী’ ও ‘ফ্যাসিস্ট’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তাকে কলেজে প্রবেশে বাধা দেন তারা। শিক্ষার্থীদের বাধার মুখে দীর্ঘ সময় কলেজের সামনে অবস্থান করতে হয় মাকসুদা ইয়াসমিনকে। পরে দুপুর ২টার দিকে কলেজে প্রবেশ করতে না পেরে গেট থেকেই ফিরে যান তিনি। এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, বিষয়টি আমি শুনেছি। এখন তার বদলির বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। আরটিভি/টিআর
যোগদান না করেই ফিরে গেলেন জামালপুর নার্সিং কলেজের নতুন অধ্যক্ষ
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নির্মাণাধীন প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। শেখ রবিউল আলম বলেন, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে। প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সার্বিক অগ্রগতির পরিস্থিতি সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হতে পারে। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। এদিকে, মুক্তারপুর সেতুর টোল মওকুফ অথবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সড়কনিরাপত্তা জোরদার এবং যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। মুক্তারপুর-পঞ্চবটি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি সড়ক যোগাযোগ আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। আরটিভি/টিআর
ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে: সড়কমন্ত্রী
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
খুলনার পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতা, ইভ টিজিং ও চুরিসহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চারজনের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া, ইভ টিজিং, চুরি ও নাশকতাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হয়। আটক চার ব্যক্তি হলেন উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর এলাকার লিয়াকত গাজীর ছেলে হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার কহিনুর বিশ্বাসের ছেলে শহীদ হাসান বিশ্বাস, একই এলাকার হাফিজুল বিশ্বাসের ছেলে হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটির কৃষ্ণপদ দেবনাথের ছেলে প্রদীপ দেবনাথ। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, আটক হুসাইন গাজীর কাছ থেকে ১০টি, প্রদীপ দেবনাথের কাছ থেকে ১০টি, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে তিনটি এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জুয়া খেলার অভিযোগে ছয়জন, ইভ টিজিংয়ের ঘটনায় তিনজন, মসজিদের মোটর চুরির মামলায় একজন এবং নাশকতার মামলায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে আটক করা হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
পাইকগাছায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৭
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল (২৮) আহত হয়েছেন।
পারিবারিক বিরোধে নারীকে কুপিয়ে হত্যা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘জাতীয় নজরুল উৎসব’ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় সংস্কৃতিমন্ত্রীর পরিদর্শনকক্ষ উদ্বোধন শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিদ্রোহের আগুন, সাম্যের বাণী আর সৃষ্টির অফুরন্ত শক্তিতে নতুন প্রজন্মকে জাগিয়ে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে নজরুলবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি জানান, কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন, নজরুলসংগীত, নৃত্য, একক নাটক ও উপস্থিত বক্তৃতার মতো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীরা প্রথমে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আয়োজন করা হবে জাতীয় নজরুল উৎসব, যেখানে প্রধানমন্ত্রীও অংশগ্রহণ করবেন। এ ছাড়া যোগ্য ব্যক্তিদের একুশে পদক প্রদান এবং বাংলা একাডেমির উদ্যোগে ঐতিহ্যবাহী একুশে বইমেলা আয়োজনের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে এগিয়ে নেবে বলে জানান তিনি। বক্তব্য পর্ব শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন মন্ত্রী। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মইমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ড. রইসউদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জাতীয় নজরুল উৎসবের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নজরুলের সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বাণী আরও বিস্তৃত হতে পারে। আরটিভি/টিআর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
আরও পড়ুন
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০
দিল্লিতে আন্দোলনকারী ভেবে বিজেপি নেতার মেয়েকে আটক
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪
রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস আটক