ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আইসিসির চিঠিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম
বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আইসিসির চিঠিতে। ছবি: সংগৃহীত

নিরাপাত্তার জন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ দল। সম্প্রতি ভারতের তিনটি কারণে বাংলাদেশের দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মাসকার।

সম্প্রতি বিসিবিকে দেওয়া এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলা হয়েছে, গত ডিসেম্বরে জানা গিয়েছিল বিশ্বকাপে বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি।

চিঠিতে ডেভিড মাসকার লিখেছেন, ৩ জানুয়ারী ২০২৬ তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ভারতের ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে তার ২০২৬ সালের চুক্তি থেকে ছেড়ে দেয়।

‘পরবর্তীকালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে অনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে তারা চায় আইসিসি বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করুক। বাংলাদেশ সরকার এখন ঘোষণা করেছে, জনস্বার্থে আইপিএল তাদের দেশে সম্প্রচার করা হবে না কারণ মুস্তাফিজের বিষয়ে তাদের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে।’

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বরে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক এসেসমেন্ট সম্পন্ন হয় যা অনুযায়ী ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের জন্য ঝুঁকি মাঝারি থেকে উচ্চ পর্যায়ের। এই মূল্যায়নকে সমর্থন করার জন্য একটি সংক্ষিপ্ত রিস্ক এসেসমেন্ট কমিশন করা হয়েছে যেখানে বলা হয়েছে, মূল্যায়ন করা ঝুঁকি মাঝারি পর্যায়ে রয়ে গেছে। বাংলাদেশ দলের জন্য কোনো নির্দিষ্ট হুমকি চিহ্নিত করা হয়নি। তবে সতর্কতা হিসেবে এই যে ধর্মীয় উগ্রবাদ গতিশীল থাকলে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি সমস্যা তৈরি করতে পারে।

বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন না আসায় আইসিসির সিকিউরিটি ম্যানেজারও ঝুঁকি প্রশমনের কোনো সম্ভাবনা দেখেননি। সেই সাথে সমর্থক বা সাংবাদিকদের যারা বাংলাদেশ থেকে যাবেন, তাদের ঝুঁকি তো ছিলই।

তিনি চিঠিতে লিখেছেন, অংশগ্রহণকারীদের বাইরে থাকা বৃহত্তর সমর্থকদের নিরাপত্তা স্পষ্ট নয়। বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে গেলে মাঝারি ঝুঁকি রয়েছে সমর্থকদের।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের সাথে সাথে এই অঞ্চল জুড়ে ব্যাপক শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইসিসির সেই চিঠির ব্যাখ্যায় বলা হয়েছে, এই এসেসমেন্টে বাংলাদেশ দলের ভারত সফরকে মোটা দাগে অনিরাপদ বোলার সুযোগ নেই। কিংবা ভারতকে আয়োজক হিসেবে অনিরাপদ বলারও সুযোগ নেই। তাই ম্যাচ বাতিল করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি, তবে সমর্থকদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা জোরদারের ওপর আলোকপাত করা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
আরও পড়ুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ