ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিপিএল ২০২৬

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকাকে উড়িয়ে আনছে সিলেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকাকে উড়িয়ে আনছে সিলেট। ছবি: সংগৃহীত

চলমান বিপিএলে ঘরের মাঠেই প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। তাই মিরপুর পর্বে নিজেদের সেরা দিতে মুখিয়েছে আছে দলটি। এর মধ্যে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে উড়িয়ে আনছে সিলেট। সিলেট টাইটান্সের জার্সিতে বিপিএল খেলতে আসছেন ক্রিস ওকস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। ইংল্যান্ডের হয়ে ৩৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট।

সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট। সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।

গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের। এছাড়াও প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
বিপিএলে দুর্নীতির অভিযোগ, আরও ২ জনকে নিষিদ্ধ করল বিসিবি
বিপিএলের ৯০০ পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্য, ৯ ক্রিকেটারকে নিয়ে অবস্থান পরিষ্কার
বিপিএল বাদেই ৩০-৩৫ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা
বিপিএল কাণ্ডে নিজেকে নির্দোষ দাবি এনসিপি নেতা রাকিবুলের