ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপজয়ী পেসারের দুঃসময়ে পাশে দাঁড়াল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকটে ভুগছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক বিশ্বকাপজয়ী পেসার শাহিন আলম। পারিবারিক অস্বচ্ছলতা ও দীর্ঘদিনের চোটের কারণে ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শাহিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শাহিন আলমের হাতে ৫ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে শাহিন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে বিশ্বকাপ জয়ের পর উচ্চপর্যায়ের ক্রিকেটে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি। ইনজুরি, বাবা-মায়ের অসুস্থতা এবং পারিবারিক আর্থিক সংকট একসঙ্গে তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়।

চোটের টানাপোড়েনে দীর্ঘ প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন এই পেসার। সুস্থ হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। চলমান প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে আগ্রহী থাকলেও একাধিক ক্লাবের লিগ বর্জনের কারণে সেখানে অংশ নেওয়ার সুযোগও পাননি শাহিন।

দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা, পরিবারের চিকিৎসা ব্যয় এবং আর্থিক অনটনের চাপে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। এর আগে তার সাবেক সতীর্থরাও শাহিনের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। এবার বিসিবির এই আর্থিক সহায়তা তার জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ / মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পাভেল। বাকি দুটি গোল এসেছে বায়জিদ ও শাবকের পা থেকে। এদিন ম্যাচের ৯ মিনিটেই বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাভেল। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বাংলাদেশের যুবারা।  ৩৪ মিনিটে শাবক গোল করার দুই মিনিট পর, ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পাভেল। চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোররা। এই জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে দলটি। আরটিভি/এসআর
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ 
এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ও বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০। প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয় বাংলাদেশের আর্চাররা। লাল-সবুজদের পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তার সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬।  ‎ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে। তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ। কাজাখস্তান করে ৫২। শেষ সেটে দুই দলই চাপের মধ্যে ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫২–৫১ পয়েন্টে জিতে ৬–২ ব্যবধানে ম্যাচটা নিজেদের করে নেয়। আরটিভি/এসআর
এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ 
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
চোট কাটিয়ে মাঠে ফিরেই আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে ডান কনুইয়ে চোট পান তিনি।
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ দেখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি।
আজ থেকে সাফের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে
আরও পড়ুন
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
ডি-থ্রি ট্রফির উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল বরিশালে
বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া!
বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই