ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নিলাম ছাড়াই মাঠে গড়াচ্ছে এবারের এলপিএলের আসর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আসরে এবার নিলাম পদ্ধতির বদলে ফের ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় বাছাই হবে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) গত দুই মৌসুম নিলাম পদ্ধতি অনুসরণ করলেও ২০২৪ সালের আসরে পুনরায় ড্রাফট সিস্টেম চালু করেছে। ২২ মার্চ অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফট, যেখানে দেশি ও বিদেশি ক্রিকেটারদের নির্বাচন করা হবে।

এলপিএলের ষষ্ঠ আসর শুরু হবে ৮ জুলাই থেকে চলবে ৮ আগস্ট পর্যন্ত। আসল পরিকল্পনা ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে টুর্নামেন্ট আয়োজনের, তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতির কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এসএলসি জানায়, ড্রাফট পদ্ধতি টুর্নামেন্ট পরিচালনায় আরও কার্যকর ও ভারসাম্যপূর্ণ ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন

টুর্নামেন্টে অংশ নেওয়া দল সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকলেও বড় ধাক্কা লেগেছে মালিকানা ক্ষেত্রে। চুক্তিগত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের মালিকানা বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। বর্তমানে এলপিএলে ২০২৪ সালের পূর্বের কোনো দল মালিকানা বহাল নেই। তবে নতুন মালিক খোঁজা হচ্ছে, তবে এখনও কোনো প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি।

এই আসরে পাঁচটি শহর ভিত্তিক দল অংশ নেবে, যেগুলো হলো: কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা। আয়োজকরা আশা করছেন, শ্রীলঙ্কার এই জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এবারও দর্শক উপস্থিতি ও উন্মাদনা সর্বোচ্চ হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
টানা ব্যর্থতায় মাইকেল ক্যারিককে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড। এর মাঝেই গুঞ্জন উঠেছে, ম্যানইউকে আবারও সাফল্যের পথে ফেরাতে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ৪৫ বছর বয়সী কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।  চলতি বছরের জানুয়ারিতে এরিক টেন হ্যাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন ক্লাবের কিংবদন্তি ক্যারিক। ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় এনে দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।  ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড। এরপর চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।  তবে চলতি মৌসুমে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে রয়েছে ইংলিশ জায়ান্টরা। অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে দলটি।  গত আগস্টের পর লিগে আর কোনো জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। অন্যদিকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থান ১৭তম। ক্যারিকের উত্তরসূরি হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ক্লাবটির সমঝোতা বেশ কিছুদিন আগেই হয়েছে বলে জানা গেছে।  ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পচেত্তিনো। তবে তার চুক্তিতে প্রায় ৯০ লাখ ইউরোর (১২৫ কোটি টাকা) একটি রিলিজ ক্লজ রয়েছে। এই রিলিজ ক্লজের কারণে দ্রুতই পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচ হিসেবে অভিষেক হতে পারে তার। অন্যদিকে, ক্যারিক এখন নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান করতে পারেন। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আরটিভি/এসআর  
ক্যারিককে বরখাস্ত করে পচেত্তিনোর দরজায় ম্যানচেস্টার ইউনাইটেড!
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ / পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে এদিন নিজের সেরাটা দিতে পারেনি জুনিয়র টাইগাররা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের তোপে শুরু থেকেই উইকেট হারাতে থাকে যুবা টাইগাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন আল মুহি। তিনি ফিফটির দেখা পেয়েছেন। ৪৫ বলে ৫০ করে আউট হন তিনি।  এছাড়া রাকিবুল হোসেন ২৬ ও আল রাফি করেন ২০ রান। ব্যাটিং ব্যর্থতায় ৩১.৪ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজুয়ানুল্লাহ ৮ ওভারে ৩০ রান খরচায় নেন ৫ উইকেট। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দলের দুই ওপেনার হাইম খান এবং উসমান খান অর্ধশতক তুলে নেন। ৬৯ রান করা হাইমকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রবিউল অনিক। কিন্তু ম্যাচে টাইগার বোলারদের একমাত্র সাফল্য এটাই। এরপর আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ফলে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান দল। উসমান খান ৬৪ ও আব্দুল জাদির ৮ রানে অপরাজিত থাকেন। আরটিভি/এসআর  
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে যখন উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা, তখনই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
ফিফার বিশেষ উদ্যোগ ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রামে’ যুক্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার সুনীল ছেত্রী। এই কর্মসূচিতে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন তিনি।
ফিফার বিশেষ দায়িত্বে সুনীল ছেত্রী, প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইতিহাস
আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ
তামিমের এক ফোনেই যেভাবে ঢাকায় আইপিএলের নিলাম সঞ্চালক 
আকাশ ছোঁয়া দামে দল পেলেন শরিফুল, বাকিরা কে কত?
নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের