ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এর আগে যে কয় বার বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশে আসছে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। ট্রফির সঙ্গে বাংলাদেশ সফরে আসছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার গিলবার্তো সিলভা।

গত ৩ জানুয়ারি শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের প্রথম গন্তব্য ছিল সৌদি আরব। এরপর একাধিক দেশ ভ্রমণ শেষে এবার দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে পা রাখছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি।

এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালে তিনবার বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। এবারের সফরের মাধ্যমে চতুর্থবারের মতো বাংলাদেশে আসছে বিশ্বকাপের এই ঐতিহাসিক ট্রফি।

ট্রফি আগমনের দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হবে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠান। এরপর দুপুরে ট্রফিটি স্থানান্তর করা হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে, যেখানে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শিত হবে। নির্ধারিত সময় শেষে ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে।

উল্লেখ্য, কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণ করে নির্বাচিত বিজয়ীরাই কেবল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

১৫০ দিনের দীর্ঘ বিশ্বভ্রমণে ফিফা বিশ্বকাপ ট্রফিটি ফুটবলপ্রেমীদের জন্য থামবে ৭৫টি স্থানে। এই সফরের শেষ গন্তব্য হবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। আগামী ১২ জুন, মেক্সিকোর ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
পলিথিনের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’নিয়ে ভাইরাল কুকুরেয়া
বিশ্বকাপ ট্রফির অজানা ইতিহাস
এটা ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জেতার সঠিক সময়: কাফু
ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জয়ের ইতিহাস